শিরোনাম

| |

টেকনাফে বিজিবির অভিযানে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 16, 2020 8:18 AM
Print Friendly and PDF

সীমান্ত উপজেলা টেকনাফ ২ বিজিবির অভিযানে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য পৌনে ১২ কোটি টাকা।

১৬ আগষ্ট দিবাগতরাতে ঝড় বৃষ্টি উপেক্ষা করে বিপুল পরিমাণ ইয়াবার চালান লালদ্বিয়া অতিক্রম করে দমদমিয়া ও জাদীমুরা সীমান্ত এরিয়া ওমর খাল ব্রিজ হয়ে প্রবেশ করার গোপন সংবাদে পূর্ব থেকে উক্ত স্থানে অবস্থান নেয় বিজিবির চৌকচ জওয়ানরা। রাত ৮ টার দিকে পাচারকারীরা বিজিবির ধাওয়া খেয়ে ঝড়-বৃষ্টির সুবাধে নাফ নদের কেওড়া বাগানে লুকিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্র জানিয়েছেন, পাচারকারীদের ধরতে উক্ত স্থানে তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে। তাদের ধরতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ফয়সাল খাঁন সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার ইয়াবা সমূহ ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তিতে সংশ্লিষ্ট সকল দপ্তর ও গনমাধ্যমকর্মীদের উপস্থিতিতে মাদকসমূহ ধ্বংস করা হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 24, 2026
Fajr 4:43 am
Sunrise 5:56 am
Zuhr 11:42 am
Asr 3:48 pm
Maghrib 5:28 pm
Isha 6:41 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ