শিরোনাম

| |

অনলাইন কেনাকাটায় সতর্ক থাকতে পুলিশের পরামর্শ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 9, 2020 6:50 PM
Print Friendly and PDF

অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে সতর্ক থাকতে সবাইকে পরামর্শ দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার পুলিশ সদর দফতর থেকে এ পরামর্শ দেয়া হয়।

সেখানে বলা হয়, ফেসবুকে অসংখ্য অনলাইন শপিং পেজ রয়েছে, যেগুলো নানা রকমের চটকদার বিজ্ঞাপন দিয়ে লোকজনকে আকৃষ্ট করার চেষ্টা করে থাকে। এরমধ্যে কিছু পেজ পাওয়া গেছে যেগুলো কখনো কখনো এক ধরণের পণ্য দেখিয়ে অন্যটা বা নিম্নমানের পণ্য ডেলিভারি দিয়ে থাকে।

আবার কিছু কিছু পেজ পাওয়া গেছে যেগুলো প্রোডাক্ট অর্ডারের জন্য অগ্রিম মূল্য পরিশোধ করার পরও কোনো ডেলিভারি দেয় না। এক্ষেত্রে, আপনি যদি তাদের চ্যালেঞ্জ করেন তারা আপনার নম্বর বা অ্যাকাউন্টটি ব্লক করে দেবে। এ ধরনের পেজগুলো সাধারণত চালু হওয়ার কিছুদিনের মধ্যেই অসংখ্য মানুষের কাছ থেকে বিভিন্ন পরিমাণের টাকা হাতিয়ে নিয়ে অ্যাকাউন্টটি হঠাৎ করে ডি-অ্যাকটিভেট করে দেয়।

তাই পরিচিত বা প্রতিষ্ঠিত অনলাইন শপ ছাড়া অন্যকোনো অনলাইন শপ থেকে কেনাকাটার ক্ষেত্রে সতর্ক থাকা ও তাদের কাস্টমার রিভিউগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি প্রতারণার শিকার হলে বিলম্ব না করে পুলিশকে জানাতে বলা হয়েছে।

পুলিশ সদর দফতর জানায়, যেকোনো ধরনের প্রতারণা রোধে পুলিশ সদা সক্রিয়। এ লক্ষ্যে, সন্দেহভাজন প্রতারকদের চিহ্নিত করতে ও সংগঠিত প্রতারণার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতারকদের আইনের আওতায় আনতে কাজ করে যাচ্ছে পুলিশের মাঠ পর্যায়ের বিভিন্ন ইউনিট। প্রতিনিয়ত, আইনের আওতায় আনা হচ্ছে এ ধরণের প্রতারকদের। তবে, শুধুমাত্র আইন প্রয়োগ করে এ ধরনের অপরাধ সম্পূর্ণভাবে নির্মূল করা সহজ নয়। এক্ষেত্রে, সামাজিক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 26, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ