শিরোনাম

| |

সুশান্তের মামলায় নতুন মোড়, সঞ্জয় লীলা বানসালিকে জিজ্ঞাসাবাদ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 7, 2020 10:34 AM
Print Friendly and PDF

বলিউড তারকা সুশান্ত সিংহ রাজপুতের অপমৃত্যুর মামলায় এবার নতুন মোড় নিয়েছে।

এবার বান্দ্রা থানায় টানা তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলিউডের খ্যাতনামা পরিচালক সঞ্জয় লীলা বানসালিকে।

সোমবার দুপুরে নিজের আইনজীবীর সঙ্গে বান্দ্রা থানায় পৌঁছান সঞ্জয়। এদিন বিকালবেলা তাকে থানা থেকে বেরোতে দেখা যায়। খবর এনডিটিভির।

মুম্বাই পুলিশ জানিয়েছে, সুশান্তের সঙ্গে সঞ্জয়ের ব্যক্তিগত সম্পর্ক কেমন ছিল, কেন সঞ্জয়ের ছবির অফার ফিরিয়ে দিয়েছিলেন সুশান্ত তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পরিচালককে। সুশান্তের অপমৃত্যুর ঘটনায় সঞ্জয়কে নিয়ে এখন পর্যন্ত মোট ২৯ জনকে থানায় ডেকে জেরা করেছে মুম্বাই পুলিশ।

গত ১৪ জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। তার আত্মহত্যার কারণ হিসেবে এ পর্যন্ত উঠে এসেছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়।

জানা গেছে, নানা অজানা তথ্যও। একটি সূত্র দাবি করছে, একটা নয়, সঞ্জয়ের চার-চারটি ছবির প্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছিলেন সুশান্ত। যার মধ্যে একটি হলো সঞ্জয়ের সুপারহিট ব্লকবাস্টার ‘রামলীলা’। সুশান্তের জায়গায় ওই ছবিতে পরে নেয়া হয় রণবীর সিংহকে।

সঞ্জয়ের অফার ফিরিয়ে দেয়ার কারণ হিসেবেও প্রকাশ্যে এসেছে বেশ কয়েকটি তথ্য। সুশান্তের ঘনিষ্ঠ সূত্রের দাবি, সে সময় যশরাজের ব্যানারে শেখর কাপুর পরিচালিত ‘পানি’ ছবির শুটিং করছিলেন সুশান্ত। কিন্তু ‘পানি’ ছবির শুটিং কোনো এক অজানা কারণে শেষ করা হয়নি।

একদিকে ‘রামলীলা’ ছবির প্রস্তাব ফিরিয়ে দেয়া, অন্যদিকে ‘পানি’ ছবির শুটিং শেষ না হওয়ায় কার্যত দুকূলই গিয়েছিল অভিনেতার। আর এতেই নাকি বেশ ভেঙে পড়েছিলেন সুশান্ত।

সুশান্তের মৃত্যুর পর এমনটিই জানিয়েছিলেন ‘পানি’ ছবির পরিচালক শেখর কাপুর। ইতিমধ্যে সুশান্তের সঙ্গে চুক্তিপত্র পুলিশের কাছে জমা করেছে যশরাজ প্রযোজনা সংস্থা। খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 24, 2026
Fajr 4:59 am
Sunrise 6:14 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ