শিরোনাম

| |

চট্টগ্রামে তিন শতাধীক নেতাকর্মী নিয়ে যুবদল নেতার পদত্যাগ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 24, 2020 3:54 PM
Print Friendly and PDF

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে সমর্থন না পাওয়ায় ৩০০ নেতাকর্মী নিয়ে পদত্যাগ করেছেন নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. এমদাদুল হক বাদশাহ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল চারটায় ১৭ নম্বর পশ্চিম বাকলিয়ায় সংবাদ সম্মেলন করে এ পদত্যাগের ঘোষণা দেন তিনি।

মো. এমদাদুল হক বাদশাহ বলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ১৭ নম্বর পশ্চিম বাকলিয়ায় কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন দেওয়া হয় একেএম আরিফুল ইসলামকে। দলে তার কোনো অবদান নেই। দীর্ঘদিন ধরে আমি রাজনীতি করতে গিয়ে আমার বিরুদ্ধে ৩৯টা মামলা দেওয়া হয়েছে। কয়েকবার জেল খেটেছি। দুর্দিনে দলের জন্য এতোকিছু করার পরও আমি কাউন্সিলর পদে সমর্থন পাইনি। তাই কোতোয়ালী, বাকলিয়া, চকবাজার থানার ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের ৩০০ নেতাকর্মী নিয়ে দল থেকে পদত্যাগ করছি।

সংবাদ সম্মেলনে পদত্যাগ করা ছাত্রদল ও যুবদলের উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন নগর যুবদলের সহ-সভাপতি মো. নাসির উদ্দিন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, সহ-কোষাধ্যক্ষ মো. জিয়াউল হক মিন্টু, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. শেখ কামাল আলম ও সদস্য মো. সাব্বির ইসলাম ফারুক।

এছাড়া চকবাজার থানা ছাত্রদলের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর মোহাম্মদ সোহেল, সহ-সভাপতি মো. ফোরকান, যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন মাসুদ, সাধারণ সম্পাদক মো. সাদ্দামুল হক, সহ-সাধারণ সম্পাদক মো. রায়হান, ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সম্পাদক সফিউল বশর সাজু প্রমুখ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 13, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ