শিরোনাম
রাজু আহমেদ রনি:এ মাসে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সদস্যগণ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা ও অগ্নি নির্বাপণ বিভাগের সাথে বন্দরের নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞদের সাথে এক মতবিনিময় সভা আয়োজন করে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ৫ বছরেরও বেশি সময় ধরে চট্টগ্রাম বন্দরের সাথে বিনিময় কার্যক্রম পরিচালনা করে আসছে যার ফলস্বরূপ আন্তর্জাতিক পর্যায়ে সফলভাবে জাহাজ পরিচালনায় ও বন্দরের নিরাপত্তা ব্যবস্থায় উন্নতি ঘটেছে। যুক্তরাষ্ট্র থেকে ২৯ লক্ষ ডলার মূল্যের দশটি নতুন ডিফেন্ডার ক্লাস বোট পরিচালনার প্রশিক্ষণেরও তদারকি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। অপরাধ রোধ ও নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখতে চট্টগ্রামের মতো বন্দরসমূহে নিরাপত্তা উন্নয়নে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে অংশীদারিত্বের স্থাপনে অঙ্গীকারবদ্ধ!
এতে করে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো মজবুত হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।