শিরোনাম

| |

দশ বছরের দন্ডনিয়ে পাঁচ বছর পলাতক// রাজাপুরের আমির চট্রগ্রামে গ্রেফতার

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 4, 2023 8:33 PM
Print Friendly and PDF

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃঝালকাঠির রাজাপুর থানার মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামি আমির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। আমির হোসেন রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি গ্রামের মো. সুলতান হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, বুধবার ২ আগাষ্ট রাতে রাজাপুর থানার দু’জন উপ পরিদর্শক সঞ্জীব কুমার এবং হেলাল’র নেতৃত্বে চট্রগাম ইপিজেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আমির হোসেনকে গ্রেফতার কাজে চট্রগ্রাম ইপিজেড থানা পুলিশ তাদেরকে সহযোগীতা করেছে।

রাজাপুর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) সঞ্জীব কুমার বলন, ২০১৮ সালে আমির হোসেন ১৭০ পিস ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়। পরবর্তীতে আদালত থেকে জামিনে বের হয়ে পালিয়ে যায়। এ মামলায় তার ১০ বছরের সাঁজা এবং ২০ হাজার টাকা অর্থদন্ড দেয় আদালত।

পুলিশ আরো জানায়, আদালতের রায় ঘোষনার পর থেকে ৫ বছর মাদক কারবারী আমির হোসেন পালিয়ে বেড়ায়। এতোদিন চট্রগ্রামের ইপিজেড থানা এলাকার কবরস্থান গলিতে চটপটির দোকান দিয়ে ব্যাবসা করে আসছিলেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, মাদক মামলার পলাতক আসামি মো. আমির হোসেনকে চট্রগ্রামের ইপিজেড থানা থেকে গ্রেফতার করে রাজাপুরে আনা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 5, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ