শিরোনাম

| |

শায়েস্তাবাদে বজলুর রমরমা মাদক ব্যবসা ধ্বংস হচ্ছে যুবসমাজ।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 27, 2020 8:06 PM
Print Friendly and PDF

 

স্টাফ রিপোর্ট ঃ  বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ড এর উত্তর আইচা গ্রামের, মৃত মজিদ চৌকিদার এর ছেলে মোঃ বজলুর রহমান(৩৫) এর রমরমা মাদক ব্যবসা।সে গত ২৫ শে জুন রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের পার্শ্ববর্তী এলাকা চরবাড়িয়া এর নতুন চর এলাকার নাম করা মাদক ব্যবসায়ী আজিজ ওরফে গাজা আজিজের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ক্রয় করে।পরবর্তীতে সে ট্রলারযোগে যাওয়ার পথে স্থানীয় জনগণের তোপের মুখে পড়ে। এসময় বজলুর রহমান ও তার সহযোগী বিভিন্ন রকমের হুমকি-ধমকি দেয়া এবং বরিশালের বড় বড় সরকার দলীয় নেতাদের পরিচয় দিয়ে তাদের কথা বলে যে আমরা তাদের লোক। পরবর্তীতে স্থানীয় লোকজন তাদেরকে ধরার চেষ্টা করলে তারা ট্রলার চালিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে গাজা আজিজ এর সাথে যোগাযোগ করে বজলুর রহমানের স্থানীয় এক লোকের কাছথেকে তার ফোন নাম্বার সংগ্রহ করে তাদের ফোন করা হয় কিন্তু ফোন কলেও সে একইভাবে হুমকি দেয় এবং সে শায়েস্তাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্না এর কথা বলে যে “আমি মুন্না ভাইয়ের লোক। আর আমার সাথে গাজা আজিজের অনেক দিনের ব্যবসায়িক সম্পর্ক, আর এ বিষয়ে যদি আজিজ এর দিকে চোখ তুলে তাকানো হয় তাহলে তোদের অনেক বড় ক্ষতি হবে। আমার ক্ষমতা সম্পর্কে তোদের কোন ধারণা নাই”। এ বিষয়ে সংবাদ কর্মীকে গাজা বজলুর বলে আপনারা পেপারে লিখেন, লিখে যা করতে পারেন করেন আমি এসব ভয় পাইনা আমি বজলু।

এ বিষয়ে শায়েস্তাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্না এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সংবাদকর্মীকে জানান আমার ইউনিয়নে ৫০ হাজার লোক বাস করে তারা সবাই আমার লোক, এখন যদি কোন মাদক ব্যবসায়ী বা মাদক সেবনকারী কোথাও আমার নাম বলে এজন্য তো সে আমার লোক না, আমি মাদক ব্যবসায়ীকে শেল্টার দেইনা আর আমি কোন সময়ে মাদকের পক্ষে ছিলাম না এর আগে বহুবার আমি মাদক ব্যবসায়ী এবং সেবনকারীকে কাউনিয়া থানায় সোপার্দ করি এবং এলাকায় মাদক নিয়ন্ত্রণে আমি জোরালো ভাবে কাজ করে যাচ্ছি। বজলুর রহমান আমাদের এলাকায় ট্রলার চালায় এই হিসেবে আমি তাকে ভালো ভাবে চিনি। এছাড়া অন্য কোনো সম্পর্ক বা পরিচয় আমার সাথে নাই। আপনারা আপনাদের মত ব্যবস্থা গ্রহণ করুন।

শায়েস্তাবাদ ইউনিয়নবাসী সূত্রে জানা যায় যে, বজলুর রহমান দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে। যার কারণে এলাকার যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এবং সে দীর্ঘদিন মাদক ব্যবসা করে অনেক টাকার মালিক হয়েছে এবং সে মাদকের টাকায় ট্রলার বানিয়ে নামমাত্র ট্রলার ব্যবসার আড়ালে বিশাল মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং স্থানীয় যুবকদের ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে।এবং সে এলাকায় গাজা বজলু নামেই পরিচিত। এ বিষয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বললে তারা বজলুর রহমানে দৃষ্টান্তমূলক আইনি বিচার দাবি করে এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করে।

বরিশালে মাদকদ্রব্য নিরসনে প্রশাসনের তৎপর অভিযানের কারণে মাদক ব্যবসায়ীরা একটু নড়েচড়ে বসেছে। এতে মাদক ব্যবসায়ীরা তাদের কৌশল পাল্টে অভিনব কৌশল অবলম্বন করছে। আর সেই অভিনব কৌশলের আড়ালে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে রমরমা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। তবে সম্প্রতি ফিল্মি কায়দায় অভিনব কৌশল অবলম্বন করে পেটের ভিতরে করেও মাদক বহন করছে বিভিন্ন মাদক ব্যবসায়ীরা।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 28, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ