শিরোনাম

| |

গ্রামীণফোনকে অভিনন্দন জানালো বিটিআরসি

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 23, 2020 7:21 PM
Print Friendly and PDF

পাওনা টাকা পেয়ে গ্রামীণফোনকে অভিনন্দন জানিয়েছে বিটিআরসি। রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে বিটিআরসি’র ভেরিফাইড ফেসবুক পেজে গ্রামীণফোন কোম্পানীকে অভিনন্দন জানিয়ে একটি স্ট্যাটাস দেওয়া হয়েছে।

এরআগে রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের নির্দেশ মেনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসিকে ১০০০ কোটি টাকার চেক হস্তান্তর করে গ্রামীণফোন। বিটিআরসি কার্যালয়ে গিয়ে গ্রামীণফোনের (জিপি) কর্মকর্তারা এ চেক হস্তান্তর করেন।

এ সময় বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা রেখে টাকা পরিশোধ করায় গ্রামীণফোনকে ধন্যবাদ জানান বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক। তিনি বলেন, গ্রামীণফোন মিস আন্ডারস্ট্যান্ডিং থেকে প্রোপার আন্ডারস্ট্যান্ডিং এ এসেছে।

দুপুরে আদালতের নির্দেশ মেনে ১০০০ কোটি টাকা পরিশোধ করতে বিটিআরসি কার্যালয়ে যান গ্রামীণফোনের (জিপি) কর্মকর্তারা। গত বৃহস্পতিবার গ্রামীণফোনের রিভিউ আবেদনের ওপর শুনানি শেষে সোমবারের মধ্যে বিটিআরসিকে এক হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ দেন আপিল বিভাগ।

গেল বছরের ২৪ নভেম্বর নিরীক্ষা দাবির সাড়ে ১২ হাজার কোটি টাকার মধ্যে বিটিআরসিকে দুই হাজার কোটি টাকা পরিশোধ করতে গ্রামীণফোনকে নির্দেশ দেন উচ্চ আদালত। যার মধ্যে এক হাজার কোটি টাকা পরিশোধ করলো তারা। বাকি এক হাজার কোটির টাকার বিষয়ে আগামীকাল সোমবার সিদ্ধান্ত জানাতে পারেন আদালতের।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 14, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ