শিরোনাম

| |

সৌদির সীমিত হজের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 26, 2020 9:31 AM
Print Friendly and PDF

সৌদি আরবে সীমিত আকারে হজ পালনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিশ্ব স্বাস্থ্যসংস্থা। মহামারীরোধে একে কঠিন সিদ্ধান্তের উদাহরণ হিসেবেও উল্লেখ করে সংস্থাটি। এদিকে বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে চার লাখ ৮৫ হাজার ২শ’ ৯৪ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত হয়েছেন ৯৫ লাখের বেশি মানুষ।

ব্রাজিলে পাল্লা দিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা। দেশটিতে একদিনেই আক্রান্ত হয়েছেন প্রায় ৪১ হাজার মানুষ, মারা গেছেন ১১ শতাধিক। সংক্রমণের প্রাথমিক পর্যায়ে অবজ্ঞার কারণে ব্রাজিলের পরিস্থিতি লাগামহীন বলে মত বিশেষজ্ঞদের।

একটি বাজার থেকে করোনা সংক্রমণ শুরু পর আবারো গণহারে করোনা পরীক্ষা শুরু করেছে চীন। এতে নতুন করে ১৯ রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ। এছাড়া সংক্রমণ বাড়ছে রাশিয়া, পেরু, চিলিসহ বিশ্বের বিভিন্ন দেশে।

এ অবস্থায় করোনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিটি দেশের সরকারের প্রতি আবারো আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার জেনেভায় নিয়মিত ব্রিফিংয়ে সংস্থার প্রধান করোনা প্রতিরোধে সীমিত আকারে হজ আয়োজনের সিদ্ধান্তকে স্বাগত জানান। বিভিন্ন দেশ রোগীদের প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহে হিমশিম খাচ্ছে বলেও জানান তিনি। মানুষের জীবন রক্ষায় অক্সিজেন সরবরাহ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

আধানম গ্যাব্রিয়েসুস বলেন, হজ সীমিত করার সিদ্ধান্তে অনেক মুসলমান হতাশ হয়েছেন। কারণ অনেকেই হজ পালনের প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু মহামারী নিয়ন্ত্রণে এটি কঠিন একটি সিদ্ধান্ত। আমরা একে সমর্থন করছি। এমনভাবে প্রত্যেক দেশকেই স্বাস্থ্য বিধিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত।

এদিকে কিছুটা উন্নতি হওয়ায় নির্দিষ্ট এলাকার স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। আফ্রিকার প্রথম দেশ হিসেবে করোনার ভ্যাক্সিন ট্রায়াল শুরু করেছে দক্ষিণ আফ্রিকা।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 24, 2026
Fajr 4:59 am
Sunrise 6:15 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ