শিরোনাম

| |

ভয়েস টুইট ফিচার যুক্ত হলো টুইটারে

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 19, 2020 1:49 PM
Print Friendly and PDF

ফ্লিটসের পর নতুন ফিচার নিয়ে এলো টুইটার। এখন আপনি কথা বলেই টুইট করতে পারবেন। এতে বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষের সুবিধা হবে বলে মনে করছে টুইটার।

এই ফিচারের মাধ্যমে টুইট করা ছাড়াও তা ফলোয়ার্সদের সঙ্গে শেয়ার করা যাবে। বুধবার থেকে বিশ্বব্যাপী আইওএস ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে এই ফিচার। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ফিচারটি কবে আসবে সে বিষয়ে কিছু জানায়নি।

ভয়েস দিয়ে টুইট শুরুর জন্য টুইট অপশনে যেতে হবে। এরপর ক্যামেরা আইকনের ঠিক পাশের নতুন আইকন দেখতে পারেন। এখানে ক্লিক করার পর আপনি নিচে রেকর্ড বোতামটিসহ আপনার প্রোফাইল ফটো দেখতে পাবেন। আপনার ভয়েস রেকর্ড করে তা ফলোয়ার্সদের সঙ্গে শেয়ার করুন।

সম্প্রতি ফেসবুক, ইনস্টাগ্রামের স্টোরির মতো ‘ফ্লিটস’ নামের নতুন একটি ফিচার নিয়ে এসেছে টুইটার। ফ্লিটসে পোস্ট হওয়া স্টোরিগুলোতে ব্যবহারকারীরা রিয়্যাক্ট বটন ব্যবহার করে নিজেদের প্রতিক্রিয়া জানাতে পারছেন।

ফ্লিটসে পোস্ট করার জন্য অ্যাকাউন্টের উপরে বাঁ দিকে অ্যাভেটারের ‘নিউ ক্রিয়েট’ অপশন সিলেক্ট করতে হবে। সেখানে লেখা, নতুন ছবি বা ভিডিও অপশন সিলেক্ট করে সেটি আপলোড করতে হবে। তারপর ফ্লিট অপশন সিলেক্ট করে পোস্ট করা যাবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 22, 2026
Fajr 4:42 am
Sunrise 5:55 am
Zuhr 11:42 am
Asr 3:50 pm
Maghrib 5:30 pm
Isha 6:42 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ