শিরোনাম

| |

লাদাখে চীনা বাহিনীর হামলায় ৭৬ ভারতীয় সেনা আহত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 19, 2020 9:16 AM
Print Friendly and PDF

লাদাখের গলওয়ান উপত্যকায় চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষ ২০ ভারতীয় সেনা নিহতের পাশাপাশি আরও ৭৬ জন আহত হয়েছেন।

আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে এনডিটিভি।

ভারতীয় এ সংবাদমাধ্যম জানায়, আহত সেনাদের শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল এখন। সীমান্ত সংঘর্ষের সময় আহত সেনাদের মধ্যে ১৮ জন লে হাসপাতালে ভর্তি রয়েছেন, বাকি ৫৬ জনের চিকিৎসা চলছে অন্যান্য হাসপাতালে।

আহতরা সুস্থ হয়ে আগামী এক সপ্তাহের মধ্যে কাজে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন এক সেনা কর্মকর্তা।

গত সোমবার রাতে লাদাখ সীমান্তের গলওয়ান উপত্যকায় দুদেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২০ ভারতীয় সেনা নিহত হন।

গলওয়ান উপত্যকায় চীনা বাহিনীর একটি তাঁবু সরানোকে কেন্দ্র করেই এ সংঘর্ষ বাধে বলে জানিয়েছে এনডিটিভি। গত ৬ জুন চীন-ভারতের মধ্যে উচ্চপর্যায়ের সামরিক বৈঠক হয়।

ওই বৈঠকে সীমান্তের দুই কিলোমিটারের মধ্যে কোনো ধরনের গোলাগুলি হবে না বলে চুক্তিবদ্ধ হয়েছিল দুদেশ। ওই চুক্তির কারণেই গুলি ছোড়াছুড়ি ছাড়াই প্রাণঘাতী সংঘর্ষ হয়।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 24, 2026
Fajr 4:59 am
Sunrise 6:15 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ