শিরোনাম

| |

বৃদ্ধকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ৩

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 4, 2020 10:36 AM
Print Friendly and PDF

কক্সবাজারের চকরিয়ায় এক বৃদ্ধকে বিবস্ত্র করে অমানবিক নির্যাতন এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ানোর ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) নির্যাতিত বৃদ্ধ নুরুল আলমের ছেলে আশরাফ হোছাইন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে এ মামলাটি করেন।

মামলার বাদী আশরাফ জানিয়েছেন, মামলার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা একাধিকবার ঘটনাস্থলে গেছেন এবং দফায় দফায় অভিযান চালাচ্ছেন। এ পর্যন্ত এজাহার নামীয় কোনো আসামি গ্রেফতার না হলেও ভিডিওতে উপস্থিত থাকাদের ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাদীর দাবি ঘটনায় জড়িতরা সংঘবদ্ধ অপরাধী চক্র।

চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান জানান, এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করার পর থেকে পুলিশ দফায় দফায় অভিযান চালাচ্ছে। ইতিমধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত সকলকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

গত ২৪ মে ঈদের আগের দিন বিকেলে চকরিয়া উপজেলার ঢেমুশিয়ার ছয়কুড়িটিক্কা পাড়ার হায়দার বাপের দরগাহ এলাকায় এ ঘটনাটি ঘটে। আনছুর আলম নামের এক যুবকের নেতৃত্বে নুরুল আলম নামের এক বৃদ্ধকে পূর্বশক্রতার জের ধরে এ ঘটনা ঘটানো হয়। এ সময় ওই বৃদ্ধকে লুঙ্গি খুলে দিয়ে শার্ট ছিঁড়ে দেয়া হয়। একই সময় ওই বৃদ্ধকে কিল-ঘুষি মেরে নির্যাতন চালানো হয়। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 26, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ