শিরোনাম

| |

বরিশালের মুলাদীতে  পাওনা টাকার চাওয়ায়  যুবককে কুপিয়ে হত্যা, আটক ৩

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 18, 2026 11:11 AM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক, বরিশাল::: বরিশালের মুলাদী উপজেলায় পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে আল আমিন হাওলাদার (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।রোববার (১৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আল আমিন হাওলাদার দক্ষিণ বালিয়াতলী গ্রামের হানিফ হাওলাদারের ছেলে। তিনি এলাকায় ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা জানান, এ ঘটনায় নোমান পন্ডিত, আজিজুল সরদার ও শাহাবুদ্দিন ঘরামীকে আটক করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।নিহতের স্বজনদের অভিযোগ, উপজেলার উত্তর বালিয়াতলী গ্রামের সালাম পন্ডিতের ছেলে নোমান পন্ডিত (৩৫), দক্ষিণ বালিয়াতলী গ্রামের আজিজুল সরদার (২৭), লক্ষ্মীপুর গ্রামের কাওসার আকন (৪৫) এবং শাহাবুদ্দিন ঘরামীসহ ৪ থেকে ৫ জন মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।নিহতের ভাই আসিফ হাওলাদার জানান, রোববার দুপুর সোয়া ১২টার দিকে নোমান পন্ডিত ও আজিজুল সরদার তাদের বাড়িতে এসে পাওনা টাকা পরিশোধের কথা বলে আল আমিনকে বাইরে ডেকে নেন। পরে মোটরসাইকেলে করে নোমান পন্ডিতের বাড়িতে নিয়ে গিয়ে তাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।একপর্যায়ে তাকে মৃত ভেবে পাশের একটি বিলে ফেলে রেখে যায় হামলাকারীরা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।পরিবারের দাবি, আল আমিন বিভিন্ন সময়ে নোমান পন্ডিত, আজিজুল সরদার, কাওসার আকনসহ কয়েকজনকে প্রায় ১০ লাখ টাকা ধার দিয়েছিলেন। সম্প্রতি একটি মাদক মামলায় জামিনে মুক্ত হয়ে তিনি পাওনা টাকা ফেরত চাইলে বিরোধের সৃষ্টি হয়। সেই বিরোধের জেরেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

অন্যদিকে স্থানীয়রা ঘটনাস্থল থেকে নোমান পন্ডিত ও আজিজুল সরদারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে সফিপুর ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে শাহাবুদ্দিন ঘরামীকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, শাহাবুদ্দিনের বিরুদ্ধে মাদকসহ প্রায় অর্ধশত মামলা রয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 20, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ