শিরোনাম

| |

কোরবানির হাটে চমক ছড়াবে কুয়াকাটা ‘ভয়ংকর’ ও ‘বাদশা বাবু’

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 16, 2026 6:45 PM
Print Friendly and PDF

জনি আলমগীর কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি :::

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে ঘিরে পটুয়াখালীর মহিপুরে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বিশাল আকৃতির দুটি কোরবানির গরু—‘ভয়ংকর’ ও ‘বাদশা বাবু’। আকার, গড়ন ও রাজকীয় সৌন্দর্যে ব্যতিক্রমী এই গরু দুটিকে এক নজর দেখতে প্রতিদিনই খামারে ভিড় করছেন বিভিন্ন এলাকা থেকে আসা উৎসুক মানুষ।
মহিপুর থানা সদর ইউনিয়নের নিজ শিববাড়িয়া গ্রামের গাববাড়িয়া স্লুইসগেট সংলগ্ন এলাকায় খামারি মো. ইব্রাহিম হাওলাদারের খামারে অত্যন্ত যত্নে লালন-পালন করা হয়েছে গরু দুটি। প্রায় চার বছর ধরে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বড় করা এই জোড়া গরুর মোট মূল্য ধরা হয়েছে ১৬ লাখ টাকা।
খামার সূত্রে জানা গেছে, ‘ভয়ংকর’ নামের ফ্রিজিয়ান জাতের গরুটির ওজন প্রায় ১৮ মণ। বিশাল দেহাকৃতি ও শক্তিশালী গড়নের কারণে গরুটির নাম রাখা হয়েছে ‘ভয়ংকর’। রাজকীয় চেহারার এই গরুর দাম চাওয়া হচ্ছে ৯ লাখ টাকা।
অন্যদিকে, ‘বাদশা বাবু’ নামের শাহীওয়াল জাতের গরুটির ওজন প্রায় ১৭ মণ। শান্ত স্বভাব ও আকর্ষণীয় গড়নের এই গরুর মূল্য হাঁকা হয়েছে ৭ লাখ টাকা।
খামারি মো. ইব্রাহিম হাওলাদার জানান, গরু দুটি এখন আমাদের পরিবারের সদস্যের মতো হয়ে গেছে। ছোটবেলা থেকেই অত্যন্ত যত্ন ও ভালোবাসা দিয়ে লালন-পালন করেছি। কোনো ধরনের কৃত্রিম মোটাতাজাকরণ, ক্ষতিকর হরমোন কিংবা ওষুধ ব্যবহার করা হয়নি। নিয়মিত কাঁচা ঘাস, ভুট্টার সাইলেজ, খড়, ভুসি ও পুষ্টিকর খাবার খাওয়ানোর পাশাপাশি স্বাস্থ্য পরিচর্যার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, গত চার বছরে গরু দুটি লালন-পালনে প্রায় ১২ লাখ টাকার মতো ব্যয় হয়েছে।
খামারের কর্মচারী সোলায়মান খান বলেন, প্রতিদিন নির্দিষ্ট সময়ে গোসল করানো, ঘর পরিষ্কার রাখা ও সঠিকভাবে খাবার দেওয়ার কারণেই গরু দুটি এত সুন্দর ও স্বাস্থ্যবান হয়ে উঠেছে।
স্থানীয় পশু চিকিৎসক আহসান হাবিব বলেন, গরু দুটিকে নিয়মিত চিকিৎসাসেবা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ও সুষম খাদ্যে লালন-পালন করায় এগুলো বেশ সুস্থ ও সবল রয়েছে।
প্রতিবেশী হাবিব সরদার জানান, এত বড় ও আকর্ষণীয় গরু এই এলাকায় সচরাচর দেখা যায় না। তাই প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ খামারে এসে গরু দুটি দেখতে ভিড় করছেন।
স্থানীয় যুবক মো. সাকিব ও মো. সিয়াম বলেন, খামারির অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক পরিচর্যার ফলেই গরু দুটি এত সুন্দরভাবে বেড়ে উঠেছে। তারা আশা করছেন, এবারের কোরবানির হাটে গরু দুটি ভালো দামেই বিক্রি হবে।
খামারি ইব্রাহিম হাওলাদার জানান, আগ্রহী ক্রেতারা চাইলে সরাসরি খামারে এসে গরু দুটি দেখে দরদাম করতে পারবেন।
যোগাযোগ : ০১৭৭৫-৬২৬০৪৮।
####
জনি আলমগীর
কুয়াকাটা, পটুয়াখালী প্রতিনিধি
মোবাইল : ০১৭৩৪৭৭৩৫৮০

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 20, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ