শিরোনাম

| |

শুরু হল বরিশাল শিক্ষাবোর্ড এর এসএসসি পরীক্ষা আজ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 21, 2026 8:23 PM
Print Friendly and PDF
  1. রাজিব হোসেন :: সকল শিক্ষা বোর্ড এর সাথে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনেও আজ শুরু হয়েছে মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। এ বছর বরিশাল বোর্ডের আওতায় মোট ২১৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে ৮১ হাজার ৮৩১ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৩৭ হাজার ৯৪৪ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৮৮৭ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ৬২ হাজার ৯ জন এবং অনিয়মিত ১৯৮২২ জন।গতবারের অনিয়মিত পরীক্ষার্থী ছিল ৩৬১৭৩ জন।
    পরীক্ষা শুরুর আগে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হলেও কিছু কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় ভোগান্তির অভিযোগ তুলেছেন অভিভাবকরা। পাশাপাশি নিরাপত্তার অংশ হিসেবে শিক্ষার্থীদের শরীর তল্লাশি এবং কড়াকড়ি নিয়ম নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তারা।
    এদিকে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে বেশ কিছু নির্দেশনা দিয়েছে বরিশাল শিক্ষা বোর্ড। পরীক্ষা শুরুর অন্তত আধা ঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশ, মোবাইল ফোনসহ যেকোনো ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ রাখা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র সংগ্রহের চেষ্টা না করার আহ্বান জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী।
    সংশ্লিষ্টরা আশা করছেন, সব চ্যালেঞ্জ কাটিয়ে শান্তিপূর্ণ পরিবেশেই পরীক্ষা সম্পন্ন হবে।
শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 20, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ