শিরোনাম

| |

কালমা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 20, 2025 11:00 PM
Print Friendly and PDF

মো. মুশফিক হাওলাদার লালমোহন (ভোলা) প্রতিনিধিঃঃ- ভোলার লালমোহনের কালমা ইউনিয়নের ২নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(বৃহস্পতিবার ১৯ রমজান) বাদ আসর কালমা ইউনিয়নের ২নং ওয়ার্ডের একতা বাজার হযরত ওমর ইবনে খাত্তাব (রা:) মাদরাসার কক্ষে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

কালমা ২নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সভাপতি মো. মফিজ হাওলাদার’র সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন কালমা ইউনিয়নের সভাপতি মাওলানা মোঃ এমদাদ উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যান ফেডারেশন কালমা ইউনিয়ন শাখার সভাপতি প্রভাষক মোঃ মিজানুর রহমান বাবুল।

এ সময় বক্তারা বলেন, যদি কোনো রাষ্ট্র কোরআনের আইন অনুযায়ী পরিচালিত হয়, তবে তা সমাজে শান্তি, নিরাপত্তা এবং ন্যায় প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থায় সামাজিক নীতি এবং নৈতিকতা প্রতিষ্ঠিত হবে, যার ফলে রাষ্ট্রে কোনো ধরণের সন্ত্রাস, লুটপাট এবং অন্যায় কার্যক্রম থাকবে না।

তারা আরও বলেন, রমজান মাস হলো আত্মশুদ্ধি, ইবাদত ও আল্লাহর নৈকট্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাস। এটি আমাদের নিজেদের ভুল সংশোধন করার, এবং ভাল কাজের দিকে মনোনিবেশ করার সুযোগ দেয়। যদি আমরা রমজান মাসে নিজেদের চরিত্র, আচরণ, এবং মনোভাব পরিবর্তন করতে না পারি, তবে এর আধ্যাত্মিক উপকারিতা আমাদের জীবনে প্রতিফলিত হতে পারে না।

অনেকেই রমজান মাসে কেবল শারীরিকভাবে রোজা রাখেন, কিন্তু তার আধ্যাত্মিক পরিবর্তন, চরিত্রের উন্নতি বা অন্যদের প্রতি সহানুভূতি তৈরি করতে ব্যর্থহন। রমজান আমাদেরকে শেখায় যে, শুধু ইবাদত নয়, বরং আমাদের প্রতিদিনের জীবন, সম্পর্ক এবং কর্মকাণ্ডেও পরিবর্তন আনে।

এসময় মুফতী মোঃ মুসা কালিমুল্লাহসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী ও স্থানীয় মুরব্বিবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে দোয়া ও ইফতার মাহফিলে সকল মুসলিম উম্মাহ’র সুস্থতা ও শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 28, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ