শিরোনাম

| |

ঝালকাঠিতে বাস ও এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ আহত ৪

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 26, 2023 1:47 AM
Print Friendly and PDF

 

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে বাস ও এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এম্বুলেন্সের রোগী সহ ৪ জন আহত হয়েছে।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি এম্বুলেন্সের সাথে ইসলাম পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এম্বুলেন্সের রুগী সহ ৪জন আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান ভোরের কাগজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সড়ক থেকে এম্বুলেন্সটি সরিয়ে নেওয়া হয়েছে। বাসটি আমাদের হেফাজতে রয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ