শিরোনাম

| |

দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করেন আওয়ামী লীগ সরকার-এমপি শাওন

প্রকাশিত: January 9, 2023 11:53 PM
Print Friendly and PDF

মোঃ মুশফিক হাওলাদার: ভোলার লালমোহন উপজেলার নয়টি ইউনিয়নের ৬ হাজার গরীব,অসহায়,দুঃস্থ ও ছিন্নমুল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

সোমবার দুপুরে লালমোহন উপজেলার বিভিন্নস্থানে কম্বল বিতরণ করেন তিনি। এসময় এমপি শাওন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার অধিকার আদায়ের জন্য আজীবন সংগ্রাম করেছেন। আমরা স্বাধীন বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত দেশ হিসাবে গড়ে তুলবো।

এক সময় এই দেশ গরিব ছিল,এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে হত দরিদ্র ও অসহায় মানুষ সরকারি সহায়তা পায়। তারই ধারাবাহিকতায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে।

আওয়ামীলীগ সরকার যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে দেশের ও মানুষের উন্নয়ন হয়। এসময় লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফখরুল আলম হাওলাদার সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ