শিরোনাম

| |

ভোলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২২ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: December 9, 2022 5:48 PM
Print Friendly and PDF

হাসনাইন আহমেদ: দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ এই প্রতিপাদ্যে ভোলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২২ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ ডিসেম্বর) জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন ভোলা এর আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ৯টায় ভোলা জেলা প্রশাসক  কার্যালায়ের সামনে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২২ এর শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম(বিপিএম, পিপিএম)।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব তামিম আল ইয়ামিন, ভোলা এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জনাব হোসনে আরা বেগম চিনু, বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তাগণ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 26, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ