শিরোনাম

| |

ভোলায় আর্জেন্টিনা সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস, শহর শহর জুড়ে মোটরসাইকেল শোভাযাত্রা

প্রকাশিত: November 24, 2022 2:35 AM
Print Friendly and PDF

হাসনাইন আহমেদ: বিশ্বকাপের আনন্দ আর উল্লাসে গোটা বিশ্ব আজ মাতোয়ারা। চায়ের টেবিলের আড্ডায় জল্পনা কল্পনা তো চলছে দিনরাত। ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ না খেললেও আনন্দ আর উল্লাসে থেমে নেই বাংলাদেশ‌ও। বিভিন্ন দলের সমর্থকদের উন্মাদনায় উৎসবের আমেজ বিরাজ করছে সারাদেশে। বাদ যায়নি দ্বীপ জেলা ভোলাও।

এ জেলার প্রায় প্রতিটি গ্রামে বিশ্বকাপের ঢেউ আছড়ে পড়েছে। উত্তাল সেই ঢেউয় চলছে ভোলায়, আর্জেন্টিাইন সমর্থকরা ঢাক-ঢোল বাজিয়ে সোমবার (২১ নভেম্বর) বিকাল ৪ টায় সরকারি স্কুলের মাঠ থেকে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। শহর জুড়ে শুরু হ‌ওয়া শোভাযাত্রাটি সদর রোড, উকিল পাড়া, যুঘীর ঘোল, গার্লস স্কুল মোড়, নতুন বাজার হয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। শোভাযাত্রায় যে যার মত প্রিয় দলের, খেলোয়াড়ের ছবিযুক্ত ব্যানার, ফেস্টুন, পতাকা লাগিয়ে উচ্ছাস প্রকাশ করছেন।

সুসজ্জিত বাদকদল, মোটরসাইকেল, কয়েকটি পিক-আপ নিয়ে শোভাযাত্রা করেন সমর্থকেরা। শোভাযাত্রায় বিভিন্ন এলাকা থেকে আসা সহস্রাধিক আর্জেটিনার ভক্তরা অংশগ্রহন করেন। অংশগ্রহনকারীরা মেসি ও আর্জেন্টিনা বলে শ্লোগান দিতে থাকেন। নেচে গেয়ে প্রিয় দলকে শুভেচ্ছা জানান তারা।

রিকশাযোগে বর্নাঢ্য এই শোভাযাত্রায় ছেলেকে নিয়ে অংশ নেয়া রাজিব নামের এক ব্যক্তি বলেন, আমরা পরিবারের সবাই আর্জেন্টিনার সমর্থক। আমরা মেসিকে ভালোবাসি। এবার মেসির মাধ্যমেই বিশ্বকাপ যাবে আর্জেন্টিনার ঘরে।

সোহেল রানা নামের এক সমর্থক বলেন, ফুটবল মানেই আর্জেন্টিনা। আর আর্জেন্টিনা মানে মেসি। আমাদের ভালোবাসার আরেক নাম মেসি। আমরা আশাকরি এবার বিশ্বকাপ আর্জেন্টিনাই জিতবে।

শোভাযাত্রার অন্যতম আয়োজক শান্ত ঘোষ, অমি আহমেদ, মার্সেল ও মুক্তি জানান, ২০ নভেম্বর বিশ্বকাপ শুরু হয়েছে। ২২ নভেম্বর আমাদের প্রিয় দল প্রথম ম্যাচ খেলবে। প্রিয় দলকে শুভেচ্ছা জানাতে আমরা এই শোভাযাত্রার আয়োজন করেছি। এবার যেহেতু মেসির শেষ বিশ্বকাপ, এজন্য এবারের বিশ্বকাপ আমাদের জন্য খুব স্পেশাল। আশাকরি এবার আমাদের প্রিয় দল বিশ্বকাপ জিতবে।

তুহিন খন্দকার নামে এক জন বলেন ব্রাজিল সমর্থকদেরও এমন শোভাযাত্রা আশা করি। তাঁর ভাষায়, আমাদের দেশের অধিকাংশ সমর্থক আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক।

এবারই প্রথম আরব বিশ্বের কোন দেশে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হচ্ছে। কাতারের ৮টি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই আসরে ৩২ দল অংশ নেওয়ার কথা রয়েছে।

আগামী বৃহস্পতিবার একই জায়গা থেকে ব্রাজিল–সমর্থকেরা আনন্দ শোভাযাত্রা করবেন বলে জানা গেছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 24, 2026
Fajr 4:43 am
Sunrise 5:56 am
Zuhr 11:42 am
Asr 3:48 pm
Maghrib 5:28 pm
Isha 6:41 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ