শিরোনাম
হাসনাইন আহমেদ: সারা দেশে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে সম্প্রতি কোটা ভিত্তিক নিয়োগ দেওয়ার কথা জানালে মেধাবীদের ঝরে যাওয়ার আশংকায় মানববন্ধন করেছে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ কারী ভোলার চাকরী প্রার্থীরা।
বুধবার (২৩ নভেম্বর) সকাল ১১ টার সময় ভোলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনকারীদের মতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষায় শুন্য পদ থাকলেও নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে মাত্র ৩২,৫৭৭ টি, যেখানে সিট খালি রয়েছে ৫৭ হাজারের বেশি, এ বিষয়ে মানববন্ধন এ যুক্ত হওয়া চাকরি প্রার্থীরা বলেন, নিয়োগ বিজ্ঞপ্তির হটাৎ এমন পরিবর্তন মেধাবীদের ঝরে পরার সম্ভবনা অনেক বেশি, তাই ২০২০ এর পিডিপির- ৪ এর লক্ষ মাত্রার পূর্নতা এবং উত্তির্ন প্রার্থীদের শুন্য পদ বাড়িয়ে সর্বেচ্ছ সংখ্যক নিয়োগ দানের জোর দাবি জানান উত্তির্ন চাকরি প্রার্থীরা।
এ বিষয়ে চাকরি প্রার্থী রাকিব বলেন, বিষয়টি দেখে আমি বিস্মিত, যেখানে বাংলাদেশ সরকারের অঙ্গিকার দেশকে বেকারমুক্ত করা সেখানে শিক্ষা ক্ষেত্রে এমন সিদ্ধান্ত মেধাবীদের ঝরে যাওয়ার আশংকা ছারা আর কিছুই নয়। আমরা বেকারত্ব জীবনে থাকতে চাই না, আমরা চাকরি চাই,দেশের স্বার্থে আমাদের মেধা কে কাজে লাগাতে চাই।
মানববন্ধন শেষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং জেলা প্রশাসক বরাবর সারক লিপি প্রধান করেন উত্তির্ন চাকরি প্রার্থীরা।