শিরোনাম

| |

পবিপ্রবিতে ৩য়-৪র্থশ্রেণীর কর্মচারিদের বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: November 18, 2022 5:18 AM
Print Friendly and PDF

মোঃ শাহিন আলম: চাকুরিতে পদায়ন -পর্যায়োন্নয়নসহ ১৯দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও ১ঘন্টার অবস্থান ধর্মঘট পালন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ৩য়-৪র্থশ্রেণীর কর্মচারিরা। গতকাল বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় পবিপ্রবি’র প্রশাসনিক ভবনের সামনে চলমান আন্দোলনের তৃতীয় দিনে শতাধিক কর্মচারি বিক্ষোভ সমাবেশ ও অবস্থান ধর্মঘট পালন করে।

 

বিক্ষিব্ধ কর্মচারীরা প্রশাসনের কালো হাত ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও, প্রশাসনের চামচারা হুশিয়ার সাবধান-ইত্যাদি নানা শেস্নাগান দিয়ে বিক্ষোভ প্রদর্শণ করেন। অবস্থান ধর্মঘটী কর্মচারীদের মধ্যে সমাবেশে অন্যান্যের মধ্যে বঙ্গবন্ধু কর্মচারি পরিষদের আহবায়ক আবদুল বারেক হাওলাদার, সদস্য সচিব মো: শাহাদাৎ হোসেন পিয়াল, কর্মচারি পরিষদ সভাপতি মো: মজিবুর রহমান মৃধা প্রমূখ বক্তৃতা করেন। বক্তারা তাদের পদোন্নতি/পর্যায়োন্নয়নের ফিক্সেশন বেনিফিটসহ ইনক্রিমেন্ট ও প্রাপ্যতার তারিখ থেকে বকেয়া বেতন-ভাতা বঞ্চিত কর্মচারিদের অবিলম্বে সুবিধাদি প্রদানে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

 

তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত্ম তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন। উলেস্নখ্য, পবিপ্রবির ৩য়-৪র্থ শ্রেণীর কর্মচারিরা চাকুরিতে পদায়ন-পর্যায়োন্নয়নসহ ১৯দফা দাবিতে গতমঙ্গলবার থেকে লাগাতার আন্দোলন শুরম্ন করে। আন্দোলনের দ্বিতীয় দিনে এ কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 24, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ