শিরোনাম

| |

ইয়ূথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ’র ভোলা শাখার নেতৃত্বে শান্ত- সিয়াম

প্রকাশিত: November 8, 2022 12:42 AM
Print Friendly and PDF

হাসনাইন আহমেদ: ইয়ূথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ’র ভোলা জেলা শাখার নতুন ইউনিট কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (৭ নভেম্বর) শহরের কুইন আইল্যান্ড রেস্টুরেন্ট এর রুমে ইয়ুথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ এর ভোলা জেলা ইউনিটের সাবেক কো-অর্ডিনেটর আশিকুর রহমান শান্ত’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,দ্য হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর ইয়ুথ মোবিলাইজেশন ইউনিটের প্রোগ্রাম অফিসার মোঃ আমজাদ হোসেন। দ্য হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর বরিশাল অঞ্চল এর সহকারী প্রোগ্রাম অফিসার মাহাদী হাসান তানভীর আগামী (২০২২-২০২৩ ) অর্থবছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন এ কমিটিতে ভোলা জেলা কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্বে আসছেন গত কমিটির কো-অর্ডিনেটর তরুণ সাংবাদিক আশিকুর রহমান শান্ত ও যুগ্ম কো-অর্ডিনেটর হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন সিয়াম রহমান। যুগ্ম কো-অর্ডিনেটর (মেয়ে) হিসেবে নতুন দায়িত্বে আসছেন আবিদা আমিন দিবা । ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন, অর্থ সম্পাদক মোঃ রাশেদ, কোষাধক্ষ্য সীমা বেগম, কর্মশালা বিষয়ক সম্পাদক খাদিজা, প্রতিযোগিতা বিষয়ক সম্পাদক আমির হামজা, প্রচার প্রকাশনী ও পাঠাগার বিষয়ক সম্পাদক হাসনাইন আহমেদ, শিক্ষা গবেষণা পাঠচক্র বিষয়ক সম্পাদক মোঃ ইসমাইল, বিশেষ দিবস পালন বিষয়ক সম্পাদক ফারিয়া আলম, কার্যকরী সদস্য সোহেল রানা, মোঃ মাসুদ ও সৌরভ।

উল্লেখ্য, ‘ইয়ূথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ’ আন্তর্জাতিক স্বেচ্ছাব্রতী সংস্থা ‘দি হাঙ্গার প্রজেক্ট’র অনুপ্রেরণায় সৃষ্ট একটি ছাত্র সংগঠন। শিক্ষার্থীদের নেতৃত্বেই এ সংগঠন পরিচালিত। এ সংস্থার প্রতিটি সদস্য নিজের উন্নত ভবিষ্যৎ নিজে গড়তে এবং অন্যকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। ক্ষুধামুক্ত আত্মনির্ভরশীল বাংলাদেশ সৃষ্টির প্রত্যাশার লক্ষ্যে এটি পরিচালিত। ইয়ুথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ ১৯৯৫ সালে যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশের অন্যতম একটি স্বেচ্ছাব্রতী আন্দোলনে রূপ নিয়েছে।

 

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 26, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ