শিরোনাম

| |

ক্ষুধা দারিদ্র্য মোকাবিলায় সবকিছু করছেন প্রধানমন্ত্রী: প্রাণিসম্পদ মন্ত্রী

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 26, 2020 3:02 PM
Print Friendly and PDF

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, করোনাভাইরাসের পাশাপাশি ক্ষুধা মোকাবিলায় সাধ্যমত সবকিছু করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সারাবিশ্ব এখন করোনাভাইরাসে আক্রান্ত। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী যেসব সাহসী পদক্ষেপ নিয়ে তা মোকাবিলা করছেন, বিশ্বের অন্য কোনো দেশ তা এখনো করতে পারেনি।

রবিবার নিজ নির্বাচনী এলাকার নাজিরপুরে ব্যক্তিগত তহবিল থেকে দ্বিতীয় পর্যায় ১৫ হাজার পরিবারের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ অনুষ্ঠান উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদারও বক্তব্য রাখেন।
মন্ত্রী বলেন, তার মন্ত্রণালয় ডিম, মাছ, দুধ, মুরগি এবং মাংস সরবরাহের চেইন ঠিক রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর ফলে একদিকে যেমন মানুষ পুষ্টিকর খাবার খেতে পারবে, অন্যদিকে খামারিরাও উপকৃত হবেন।

সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এই মুহূর্তে অস্বচ্ছল মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য আহবান জানান।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 10, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ