শিরোনাম

| |

বৃদ্ধ ভিক্ষুক জাপটে ধরলেন ছিনতাইকারীকে

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 14, 2022 10:08 PM
Print Friendly and PDF

অনলাইন সংস্করণ:  রাজধানীর উত্তরায় তরুণীর স্বর্ণের চেইন ছিনিয়ে পালানোর সময় এক ছিনতাইকারীকে জাপটে ধরে ফেললেন বৃদ্ধ ভিক্ষুক বাবর মিয়া (৬০)। ছিনতাইকারীর নাম সবুজ (৩৬)।

 

বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসিন  জানান, এক তরুণীর স্বর্ণের চেইন ছিনিয়ে পালানোর ছিনতাইকারী সবুজকে আটক করা হয়েছে।মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার উত্তরা পশ্চিম থানার ৩নং সেক্টরের কুশল সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।

 

তিনি জানান, ছিনতাই করে পালানোর সময় বাবর মিয়া নামের একজন ভিক্ষুক তাকে জাপটে ধরে আটকে ফেলেন। ভিক্ষুক বাবর মিয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার তনু শেখের ছেলে। আর আটক ছিনতাইকারী সবুজ পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার সিদ্দিকুর রহমানের ছেলে।

ওসি বলেন, ভুক্তভোগী আঁখি মনি সিভা উত্তরায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। মঙ্গলবার সন্ধ্যায় অফিস শেষে বাড়ি ফেরার পথে উত্তরা ৩নং সেক্টরের কুশল সেন্টারের সামনে তার গলার চেইন টান দিয়ে দৌড় দেয় ছিনতাইকারী সবুজ। সিভা চিৎকার করলে আশেপাশের লোকেরা সবুজের পিছু নেয়। এ সময় সেখানে ভিক্ষা করছিলেন বাবর মিয়া। সবুজকে পালাতে দেখে তিনি পথরোধ করেন এবং হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করে ফেলে দেন, এরপর জাপটে ধরেন। পরে আশেপাশের লোকসহ তাকে পুলিশে সোপর্দ করে। পুলিশের ভয়ে সবুজ সেই চেইন গিলে ফেলে। পরে আবার বমি করলে সেই চেইন উদ্ধার করা হয়। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 7, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ