শিরোনাম
নিজস্ব প্রতিবেদক।।
মহামারী করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় ঘরে থাকা কর্মহীন নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাঝে সরকারিভাবে বরাদ্দকৃত খাদ্যসামগ্রী বিতরণ করেছেন নলছিটি উপজেলার ২ নং মগড় ইউনিয়নের গ্ৰামের প্যানেল চেয়ারম্যান জসিম হাওলাদারের। এই এলাকার কর্মহীন নিম্ন মধ্যবিত্ত পরিবারের ত্রান সামগ্রী বিতরন করেন। এ খাদ্য সামগ্রী পেয়ে খুশি হন ব ঘরে থাকা নিম্ন মধ্যবিত্ত মানুষ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দিনমজুর বলেন জসিম ভাই বর্তমান করোনা পরিস্থিতিতে সবসময় অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিচ্ছেন । সরকারিভাবে দেয়া ত্রান সামগ্রী বিতরণের পাশাপাশি। নিজে ব্যাক্তিগত ভাবে অনেক হতদরিদ্র পরিবারের মাঝে সাহায্য সহযোগিতা করছেন।
আমরা তার সবসময় জন্য দোয়া করি ।
এবিষয়ে প্যানেল চেয়ারম্যান জসিম হাওলাদার জানান, দেশের এই দুঃসময়ে আমার নির্বাচিত এলাকার কর্মহীন মানুষের মাঝে ত্রান সামগ্রী সঠিক ভাবে পৌঁছে কার্যক্রম চলছে।
আমার জনপ্রিয়তার ঈর্ষান্বিত হয়ে আমার প্রতিপক্ষরা সর্বদা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। মহান আল্লাহর রহমতে সমস্ত প্রকার বাধা অতিক্রম করে আমি সবসময় মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাই।