শিরোনাম

| |

চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদ ভবন মাঝখানে স্থাপনের দাবিতে মানববন্ধন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 28, 2025 8:46 PM
Print Friendly and PDF

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি::- পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদ ভবনটি ইউনিয়নের কেন্দ্রস্থলে স্থাপন করার দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন।

মঙ্গলবার (২৭ মে) ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা শতাধিক স্থানীয় বাসিন্দা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

মানববন্ধনকারীরা জানান, বর্তমানে ইউনিয়ন পরিষদ ভবনটি ইউনিয়নের এক প্রান্তে অবস্থিত হওয়ায় অধিকাংশ গ্রামবাসীর পরিষেবা গ্রহণে দুর্ভোগ পোহাতে হয়। ইউনিয়নের কেন্দ্রস্থলে ভবন নির্মিত হলে সকলের জন্য সেবাপ্রাপ্তি সহজ হবে এবং প্রশাসনিক কাজকর্মও আরও গতিশীল হবে।

চন্দ্রদ্বীপ ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যনারে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক বিএনপির সভাপতি সামশুল হক হাওলাদার, সাবেক বিএনপির সাধারণ সম্পাদক বাবুল খান, চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি রুহুল আমিন, শ্রমিক দলের আহ্বায়ক কালাম হাওলাদারসহ স্থানীয়রা।

চন্দ্রদ্বীপ ইউনিয়নের সচেতন নাগরিক সমাজ, শিক্ষক, ছাত্রছাত্রী এবং বিভিন্ন পেশাজীবী মানুষেরা এ দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 25, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ