শিরোনাম

| |

আরও তিন দিন বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 22, 2020 1:49 PM
Print Friendly and PDF

॥ আগামী তিন দিন দেশের বিভিন্ন এলাকায় বিজলী চমকানোসহ দমকা হাওয়া ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তিন দিন তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।আজ বুধবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বজ্র বিজলী চমকানোসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ৭২ ঘণ্টা অর্থাৎ তিন দিন দেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা থাকবে বলে আবহাওয়া অফিস জানায়।সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ২৬ মিলিমিটার। এছাড়া চট্টগ্রামে ২০ মিলিমিটার, খুলনায় ১৬ মিলিমিটার ও কুতুবদিয়ায় ১৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়।গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা সৈয়দপুরে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 12, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ