শিরোনাম

| |

রাজাপুরে বিশ্বনবীকে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 13, 2022 3:50 PM
Print Friendly and PDF

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগর ইউনিয়নে মহানবী হযরত মুহাম্মদ (স:) এবং হযরত আয়েশা সিদ্দীকা (রা:) কে নিয়ে অশালীন ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠান হয়েছে।

রোববার (১২জুন) বিকেল ৫টায় শুক্তাগড় ইউনিয়নের সর্বস্তরের মুসলিম জনতার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেওতা ঘিগড়া ফাজিল মাদ্রাসার মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু করে বলারজোর বাজার হয়ে আউখিরার ভিতর থেকে আবার কেওতা মাদ্রাসার মাঠে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য প্রদান করেন, কেওতা ঘিগড়া ফাজিল মাদ্রাসার পেশ ইমাম মাওলানা মোঃ খাইরুল ইসলাম, একেশ্বারা জামে মসজিদের খতিব মাওলানা মোঃ লোকমান, মাওলানা মোঃ আলাউদ্দিন প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রিয়াদ হোসেন, রাসেল তালুকদার, মোঃ চমন তালুকদার, শফিকুল ইসলাম, মোঃ ফেরদৌস (রিপন), মো. সিব্বির সহ এলাকার সহস্রাধিক ধর্মপ্রান মুসলমান।

এসময় বক্তারা ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক নবী করিম (সাঃ) এবং মা আয়েশা (রাঃ) এর নামে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ করে তাদের ভারতীয় আইনে বিচারের আওতায় এনে ফাঁসির আদেশ প্রদানের দাবি করেন।বিশ্বের মুসলিম অনেক দেশ ভারতের সকল প্রকার পণ্য বর্জন করেছে। আমরাও ভারতের সকল পণ্য বন্ধ করে দিবো।আগামীতে হযরত মুহাম্মদ (স:) কে নিয়ে বাজে, অরুচিপূর্ণ ও কটূক্তি করলে তৌহীদি জনতা কঠোরতর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি প্রধান করেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ