শিরোনাম
আজিজুল ইসলাম পিরোজপুর ::পিরোজপুরের নেছারাবাদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা অনুর্ধ্ব ১৭ এর উদ্বোধনি খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৩ ঘটিকায় সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসেন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ, নেছারাবাদ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম,উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক কাজী সাইফুদ্দিন তৈমুর,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন, উদ্বোধন খেলায় দুটি দল অংশ গ্রহন করেন, আটঘর কুড়ুয়ানা ইউনিয়ন ও জলাবাড়ী ইউনিয়ন, আটঘর কুড়িয়ানা ইউনিয়ন কে ১- ০ গোলে পরাজিত করে জলাবাড়ী ইউনিয়ন বিজয় লাব করেন।