শিরোনাম

| |

কলাপাড়ায় কৃষকদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 6, 2026 6:45 PM
Print Friendly and PDF

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় কৃষকদের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৬ মে) বেলা ১১টার দিকে পৌর শহরের মনহরি পট্টিতে বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে কৃষকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যেখানে প্রান্তিক কৃষকরা অংশগ্রহণ করেন।
সমাবেশে কৃষকদের বিভিন্ন দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—ধানের লাভজনক মূল্য নিশ্চিত করা, ধান ক্রয়ে লটারি প্রথা বাতিল, সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ, অতিবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান, সরকারি খালের ইজারা বাতিল এবং পুনঃখনন কার্যক্রম চালু করা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি জিএম মাহবুবুর রহমান। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড নাসির তালুকদার, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি উপজেলা শাখার আহ্বায়ক অবসরপ্রাপ্ত প্রভাষক রফিকুল ইসলাম, কৃষক সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন (নয়ন), সদস্য আবুল কালামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, প্রতিবছর কৃষকরা ধান চাষে লোকসানের মুখে পড়ে ঋণগ্রস্ত হচ্ছেন। এর পেছনে ধান কেনাবেচা, হারভেস্টার মেশিন ব্যবহারসহ বিভিন্ন ক্ষেত্রে সিন্ডিকেটের দৌরাত্ম্যকে দায়ী করেন তারা। পাশাপাশি কৃষিখাতে সরকারি সহায়তায় দলীয়করণ বন্ধের দাবি জানান।
সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এ বিষয়ে তিনি বলেন, কৃষকদের স্মারকলিপি আমরা পেয়েছি। তাদের দাবিগুলো যৌক্তিক, এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।
####
জনি আলমগীর
কুয়াকাটা পটুয়াখালী প্রতিনিধি
০৬/০৫/২০২৫
মোবাইল ০১৭৩৪৭৭৩৫৮০

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 6, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ