শিরোনাম

| |

১২৮ শিক্ষা প্রতিষ্ঠানের ফাইনাল খেলা সম্পন্ন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 26, 2022 1:46 PM
Print Friendly and PDF

প্রতিনিধি বাউফল ::পটুয়াখালীর বাউফল উপজেলায় দুই মাস ব্যাপী চলমান স্কুল ও মাদ্রাসার শীতকালীন ক্রিড়া প্রতিযোগীতা ব্যান্ডমিন্টন টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা শেষ হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই ফাইনাল খেলা শেষে বিজয়ীদের নাম ঘোষনা করা হয়। জানা গেছে, গত ১৯ জানুয়ারী উপজেলার ১২৮টি মাধ্যমিক ও দাখিল পর্যায়ের শিক্ষার্থীরা শীতকালীন খেলায় অংশ গ্রহন করে। করোনার কারনে মাঝপথে কিছুটা বাঁধাগ্র¯’ হলে পূণরায় ৪টি ভ্যানুতে খেলা শুরু হয়। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ব্যান্ডমিন্টনে চূড়ান্ত পর্যায়ের দ্বৈত খেলায় বগা মাধ্যমিক বিদ্যালয় বালিকা দল বনাম নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয় বালিকা দল অংশ গ্রহন করে। চরম প্রতিদ্বন্ধীতাপূর্ণ খেলায় চ্যাম্পিয়নের শেষ হাসি হাসে নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়। অপরদিকে বালক দ্বৈত খেলায় ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয় ও কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয় অংশ গ্রহন করলেও উপজেলায় চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়। টানটান উত্তেজনাপূর্ণ বালক একক খেলায় সোনামদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয় চ্যম্পিয়ন ও বালিকা একক খেলায় নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। সকল খেলায় মূল পর্বের রেফারির দায়িত্ব পালন করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো: মাহবুব। উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নুরুন্নবী জানান, বিজয়ীরা পরবর্তী ধাপে জেলা পর্যায়ে অংশ গ্রহন করবে। এবারের এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে মাদ্রাসার শিক্ষার্থীরা পিছিয়ে রয়েছে।

০১৭১১১৩৬৭০২
২৬-০২-২০২২

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 26, 2026
Fajr 4:44 am
Sunrise 5:57 am
Zuhr 11:42 am
Asr 3:47 pm
Maghrib 5:27 pm
Isha 6:40 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ