শিরোনাম
অনলাইন নিউজ ডেস্ক :::চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা চেয়ারম্যানের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে (ফেসবুকে ভাইরাল হয়েছে।
গত বুধবার দুপুর হতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) পোস্ট করলে সকলের মুঠোফোনে কে বা কারা প্রেরণ করে তা জানা যায়নি।।
এনিয়ে অনুসন্ধানে দেখা যায়,
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে শিবগঞ্জ রাজনীতির হালচার ত্রিশ সেকেন্ড ও চাপাই নিউজ, নামক একটি ফেসবুক আইডিতে এক মিনিট এগারো সেকেন্ড এর ভিডিও পোস্ট করা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, নাচোল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাদের তার অফিসে এক নারীর সাথে অনৈতিক কাজে লিপ্ত।সামনে অন্য এক নারী সেটা ভিডিও করছে।
এক মিনিট ১৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, চেয়ারম্যান কাদের ওই নারীর সাথে বাহ্যিক শারিরীক অনৈতিক কাজে লিপ্ত। এক পর্যায়ে কাদের ভিডিও ধারনকারী মহিলার উদ্দেশ্যে কাদের বলেন, তুমি ভিডিও করছো নাকি? মহিলা জানায় সে ভিডিও করছে না, গান শুনছি। একটি সুত্র জানায়, ঘটনাটি বুধবার (১৭ নভেম্বর) সকালে কাদের চেয়ারম্যানের উপজেলার অফিসে ধারন করা।
ভিডিও ধারনকারী ও ভুক্তভোগী নারীর পরিচয় পাওয়া না গেলেও সুত্রটি জানায়, ভুক্তভোগী নারী একজন উপকারভোগী। তবে কি কারণে ওই নারী কাদের চেয়ারম্যানের অফিস কক্ষে গিয়েছিলেন তা জানা যায়নি। অন্য একটি সুত্র জানায়, ঘটনা সত্য, তবে ঘটনা কবে ঘটেছে, কোথায় ঘটেছে, তা বিস্তারিত জানা যায়নি এবং যে ঘরে এই অনৈতিক কাজ হয়েছে, তা স্পস্ট নয়।
আপত্তিকর ভিডিও’র ব্যাপারে নাচোল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের মুঠোফোনে কল দিলে দেশ ক্লান্তর প্রতিনিধি’র কাছে বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) যে ভিডিওটা পোস্ট করা হয়েছে তা আমার নয়,আমাকে প্রতিপক্ষরা হেয় প্রতিপন্ন করার জন্য একটি কুচক্র মহলে জনগণকে ভুল বুঝিয়ে (২৮ নভেম্বর) নির্বাচন থেকে সরিয়ে দিতে চায়। এবিষয়ে আমি আইনগত ব্যবস্থা নিবো।