শিরোনাম

| |

এক যুগ পর রাবি থেকে পিএসসির সদস্য হলেন অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 21, 2024 2:09 PM
Print Friendly and PDF

স্টাফ রিপোর্টার ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক ড. প্রদীপ কুমার পাণ্ডে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য নিয়োগ পেয়েছেন। এর মাধ্যমে তিনি পিএসসির ১৬তম সদস্য হলেন। মঙ্গলবার (১৯ মার্চ) এই শিক্ষককে রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছেন জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ১৩৮(১) অনু”েছদে প্রদত্ত ক্ষমতাবলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে-কে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে জনস্বার্থে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি)-এর সদস্য পদে সানুগ্রহ নিয়োগ প্রদান করলেন।

সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে ০৫ (পাঁচ) বছর বা তাঁর বয়স ৬৫ (পঁয়ষট্টি) বছর পূর্ণ হওয়া-এর মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত বাংলাদেশ সরকারী কর্ম কমিশন-এর সদস্য পদে দায়িত্ব পালন করবেন।

এবিষয়ে আনন্দ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম বলেন,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক পাবলিক সার্ভিস কমিশনের সদস্য হিসেবে সরকার মনোনীত করেছে এটা বড় একটা সুসংবাদ। সামনের দিনগুলোতে এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা পিএসসির বিভিন্ন এক্টিভিটি সম্পর্কে জানতে পারবে।

প্রসঙ্গত, এর আগে ২০১২ সালে ১৮ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. তোফাজ্জল হোসেন তরফদার বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ