শিরোনাম

| |

বরিশালসহ ৫ সিটিতে নতুন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 14, 2026 9:38 PM
Print Friendly and PDF

অনলাইন নিউজ ডেস্ক দেশের স্থানীয় সরকার ব্যবস্থায়

গতিশীলতা আনতে বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনে নতুন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

আজ (শনিবার, ১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা হলেন—

বরিশাল সিটি কর্পোরেশনের “অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন”

রাজশাহী সিটি কর্পোরেশনের “মো. মাহফুজুর রহমান”

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের “মো. রুকুনোজ্জামান রোকন”

রংপুর সিটি কর্পোরেশনের “মাহফুজ উন নবী চৌধুরী”

কুমিল্লা সিটি কর্পোরেশনের “মো. ইউসুফ মোল্লা”।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশনের ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তারা পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

নিয়োগপ্রাপ্ত এসব প্রশাসক সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও নিয়মিত দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তারা বিধি মোতাবেক নির্ধারিত সম্মানি ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

এর আগে, গত ফেব্রুয়ারিতে ঢাকা উত্তর, দক্ষিণসহ আরও ৬টি সিটি করপোরেশনে রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় আজ অবশিষ্ট এ ৫টি গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশনের ও নতুন প্রশাসক পদায়ন করা হলো। স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 6, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ