শিরোনাম

| |

উজিরপুরের শিকারপুর ও বামরাইল ইউনিয়নে ত্রান বিতরনে অনিয়মের অভিযোগ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 17, 2020 5:55 AM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক।। 

বরিশাল জেলার উজিরপুর উপজেলার ৭নং বামরাইল ইউনিয়ন ও পার্শ্ববর্তী ৮ নং শিকারপুর ইউনিয়নের কর্মহীন অনেক অসহায় পরিবার বর্তমান করোনা পরিস্থিতিতে খুব কষ্টে দিনযাপন করছেন অভিযোগ রয়েছে অসহায় পরিবারগুলো এখন পর্যন্ত সরকারিভাবে বরাদ্দকৃত কোন ত্রান সামগ্রী পায়নি। ত্রান পেয়েছেন জনপ্রতিনিধি কাছের লোকজন ও তাদের স্বজনরা।

জানা গেছে, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় গৃহবন্দি হত দরিদ্র এবং অসহায় মানুষের ত্রান সামগ্রী প্রদান করছে সরকার। আরো এগিয়ে আসছে সমাজের হৃদয়বান লোকজন ও বেসরকারী বিভিন্ন সংস্থা। তবে ইতিপূর্বে সরকারি ত্রাণসামগ্রী সেনাবাহিনীর মাধ্যমে বিতরণের দাবী উঠে দেশের বিভিন্ন প্রান্তে।

ভুক্তভোগী বামরাইল ইউনিয়নে ধামসয গ্ৰামের একজন অটোরিকশা চালক বলেন করোনা পরিস্থিতির কারণে বর্তমানে আমাদের কোন আয় নেই পরিবার কে নিয়ে ঘরবন্দি হয়ে আছি , আর সরকারিভাবে বরাদ্দকৃত ত্রান আমাদের কেউ দেয়নি। তাই দুমুঠো ভাত খেতে ঠিকমত খেতে কষ্ট হয়। আর
শিকারপুরে ইউনিয়নের মুন্ডাপাশা গ্ৰামের কয়েকজন দিনমজুর বলেন বর্তমানে করোনা পরিস্থিতিতে আমাদের কাজ নাই, তাই কোন আয় নেই। সরকারি ভাবে বরাদ্দকৃত ত্রান সামগ্রী আমরা পাইনা, সব চেয়ারম্যান ও মেম্বারের লোকজন পায়। তাই পরিবার নিয়ে খুব কষ্টে আছি।

এব্যাপারে , ৭নং বামরাইল ইউনিয়নে চেয়ারম্যান ইউসুফ হোসেনের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

৮ নং শিকারপুর ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার হোসেন মুঠোফোনে জানান, যেসব কর্মহীন মানুষেরা এখন পর্যন্ত ত্রান সামগ্রী পায়নি, খুব শীঘ্রই তাদের বাড়িতে ত্রান পৌঁছে দেয়া হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 10, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ