শিরোনাম

১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৩:৪২

অবৈধ বাংলাদেশিদের সাধারণ ক্ষমার সময় বাড়াল কুয়েত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২০ ২:৫৪ অপরাহ্ণ
Print Friendly and PDF

কুয়েতে অবৈধ অভিবাসী বাংলাদেশিদের সাধারণ ক্ষমার সময় বাড়ানো হয়েছে। বুধবার বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৩০ এপ্রিল পর্যন্ত সাধারণ ক্ষমার সময় বাড়ানো হয়েছে বলে জানানো হয়।

যে সব অবৈধ অভিবাসী নিজ দেশে ফিরে যাবেন তাদের বিমান টিকিটসহ যাবতীয় খরচ কুয়েত সরকার বহন করবে।

নতুন ভিসা নিয়ে পুনরায় কুয়েতে প্রবেশ করতে পারবেন তারা। বাংলাদেশিদের জন্য ১১ এপ্রিল হতে ১৫ এপ্রিল ছিল শেষ সময়। কিন্তু সাধারণ ক্ষমায় দেশে যেতে আগ্রহী অবৈধ বাংলাদেশিদের ভিড় বেশি হওয়ায় সময় ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

যাদের কাছে বৈধ পাসপোর্ট (পাসপোর্টের মেয়াদ থাকতে হবে) রয়েছে তারা ফরওয়ানিয়া ব্লক-১ ও জিলিব আল সুয়েখ ব্লক-৪ উভয় স্থানে ৩০ এপ্রিল পর্যন্ত সাধারণ ক্ষমার নিবন্ধন করতে পারবে।

এ ছাড়া যে সব প্রবাসী মাহবুল্লাহ ও জিলিব আল সুয়েখ অঞ্চলের লকডাউন এলাকার মধ্যে রয়েছেন তাদের জন্য ১৬ এপ্রিল ও ১৭ এপ্রিল জিলিব আল সুয়েখ ব্লক-৪, রোড নং-২৫০ দোয়ার মোয়াসালাতে ক্ষমা কার্যক্রম চলছে। আর যারা মাহবুল্লাহ এলাকার বাসিন্দা তাদেরকে ব্লক-১ আলেয়া ইন্টারন্যাশনাল হাসপাতালের সামনে থাকতে বলা হয়েছে।

ফরওয়ানিয়া এলাকায় ট্রাভেল পারমিট সংক্রান্ত কার্যক্রম ১৬ এপ্রিল হতে সাময়িকভাবে বন্ধ থাকবে। চালু হলে নির্ধারিত সময় জানিয়ে দেয়া হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
February 19, 2026
Fajr 5:13 am
Sunrise 6:25 am
Zuhr 12:12 pm
Asr 4:18 pm
Maghrib 5:58 pm
Isha 7:10 pm
Dhaka, Bangladesh
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ