শিরোনাম

| |

করোনায় মৃত্যু ১ লাখ ২০ হাজার ছাড়াল

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 14, 2020 1:44 PM
Print Friendly and PDF

মহামারী করোনাভাইরাস ২১০ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে বিশ্বজুড়ে প্রাণহানি ১ লাখ ২০ হাজার ছাড়িয়েছে।মৃত্যুর সংখ্যা কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না।

করোনায় প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়াল্ড ওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার বিকাল পৌনে ৫ টা পর্যান্ত করোনাভাইরাসে সারা দুনিয়ায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৩৪ হাজার ৭৫৪ জন। মারা গেছেন ১ লাখ ২০ হাজার ৪৩৮ জন।

তাদের মধ্যে বর্তমানে ১৩ লাখ ৫৯ হাজার ৯৮২ জন চিকিৎসাধীন এবং ৫১ হাজার ৭৬৪ জন (৪ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে চার লাখ ৪৫ হাজার পাঁচ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছে এবং এক লাখ ১৯ হাজার ৬৯২ জন (২১ শতাংশ) রোগী মারা গেছেন।

গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতি করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

করোনা থাবা বসিয়েছে বাংলাদেশেও।সবশেষ ২৪ ঘণ্টায় দেশে ৭জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার পর্যন্ত দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১০১২ জন, মৃতের সংখ্যা ৪৬।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 21, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ