শিরোনাম

| |

দৌলতদিয়া যৌনপল্লীতে ব্যবসায়ীর মৃত্যু

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 3, 2021 8:27 PM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে দেলোয়ার হোসেন বাবু (৫০) নামে ঢাকার এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (০৩ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে যৌনপল্লীর আনোয়ারা বাড়িওয়ালার ঘরে এ ঘটনা ঘটে। দেলোয়ার হোসেন বাবুর বাড়ি ঢাকার সূত্রাপুর এলাকায়। তিনি পেশায় একজন ইলেকট্রনিক্স ব্যবসায়ী।

 

পুলিশ সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন ঢাকার সূত্রাপুরে ইলেকট্রনিক্স যন্ত্রপাতির ব্যবসা করেন। তিনি প্রায়ই দৌলতদিয়া যৌনপল্লীতে আসতেন। গতকাল বৃহস্পতিবার রাতেও তিনি ঢাকা থেকে যৌনপল্লীতে আসেন। পল্লীতে ঢোকার আগে তিনি স্থানীয় একটি ফার্মেসি থেকে যৌন উত্তেজক ট্যাবলেট কিনে তা সেবন করেন।

 

ভোর ৪টার দিকে যৌনপল্লীর আনোয়ারা বাড়িওয়ালার এক ভাড়াটিয়ার ঘরে প্রবেশ করেন তিনি। এর কিছুক্ষণ পর রক্তচাপ বেড়ে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তার শারীরিক অবস্থা খারাপ দেখে বাড়িওয়ালা আনোয়ারা ও পল্লীর লোকজন তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

 

যৌনপল্লীর বাড়িওয়ালা আনোয়ারা বলেন, দেলোয়ার মাসে ২ থেকে ৩ বার পল্লীতে আসা যাওয়া করতেন। মাঝে মধ্যেই তিনি এখানে এসে অসুস্থ হয়ে পড়তেন।

 

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক চন্দন কুমার জানান, দেলোয়ার হোসেন বাবু নামে ওই ব্যক্তিকে ভোর ৫টা ৪০ মিনিটে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পরে আমরা পুলিশে খবর দিই।

 

গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, দেলোয়ারের আগে থেকেই হার্টের সমস্যা ছিল। তার বুকে রিং পরানো রয়েছে। যৌন উত্তেজক ট্যাবলেট খাওয়ায় তার রক্তচাপ বেড়ে যায়। এতে তার মৃত্যু হয়েছে।

 

ওসি আরও জানান, পকেটে থাকা মোবাইল ফোন ও ভোটার আইডি কার্ডের মাধ্যমে দেলোয়ারের পরিচয় শনাক্ত করা হয়। এরপর তার মোবাইল ফোন থেকে নম্বর সংগ্রহ করে পরিবারকে খবর দেওয়া হয়। পরে তার স্ত্রী-সন্তানরা থানায় আসেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 23, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ