শিরোনাম

| |

নাবালক ছেলেকে বিয়ে করে যৌন নির্যাতন করতেন তরুনী

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 30, 2021 7:27 PM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক:: নাবালককে বিয়ে করে যৌন নির্যাতনের অভিযোগে এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৭ বছর বয়সী ওই নাবালকের মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত তরুণীর বয়স ১৯ বছর। ঘটনা ভারতের তামিলনাড়ুর।

দেশটির গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, অভিযুক্ত তরুণী তামিলনাড়ুর কোয়েম্বাটুর জেলার বাসিন্দা। তিনি ওই শহরের একটি পেট্রল পাম্পে কাজ করতেন। সেখানে যাতায়াত ছিল সদ্য উচ্চমাধ্যমিক পাস করা ওই কিশোরের। গত এক বছরে ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এরপর গত বৃহস্পতিবার তারা পালিয়ে বিয়ে করে।

শনিবার তারা কোয়েম্বাটুরে ফিরে আসে। এরপর ঘর ভাড়া নিয়ে একসঙ্গে থাকতে শুরু করে। এর মধ্যেই ওই কিশোরের মা পুলিশে অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়েছে, ওই তরুণী তার ছেলেকে ফুসলিয়ে পালিয়ে নিয়ে গেছেন। এরপর বিয়ের নাম করে যৌন নির্যাতন করেছেন। এরপরই পকসো (প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস) আইনে মামলা নেয় পুলিশ।

বিষয়টি জানতে পেরে অভিযুক্ত তরুণী ওই নাবালককে নিয়ে থানায় হাজির হন। করেন আত্মসমর্পণ। এরপর তরুণীকে গ্রেফতার করে পুলিশ। এখন চলছে তদন্ত।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 22, 2026
Fajr 4:58 am
Sunrise 6:13 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ