শিরোনাম

| |

বরিশালে পাবলিক প্লেসে ধুমপান করার কারনে ১০ জনের জরিমানা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: January 7, 2020 2:19 PM
Print Friendly and PDF

শ্রদ্ধেয় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় অদ্য ০৭/০১/২০ তারিখ বিকাল ৩.৩০ ঘটিকায় বরিশাল নগরীর বিভিন্ন স্থানে ধূমপান ও তামাকজাত পণ্য ব্যবহার (নিয়ন্ত্রণ)আইন, ২০০৫ অনুযায়ী মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নাজমূল হুদা । নগরীর শের-ই-বাংলা মেডিকেল কলেজ সামনে থেকে গাড়ি চালনা অবস্থায়সহ১০ জনকে ধূমপানরত অবস্থায় পাওয়া যায়। তাদেরকে ধূমপান ও তামাকজাত পণ্য ব্যবহার (নিয়ন্ত্রণ)আইন, ২০০৫ এর ৪ ধারা অনুযায়ী মোট ২০০০ টাকা জরিমানা করা হয় ।।পাশাপাশি গাড়ি চালনা অবস্থা থেকে শুরু করে পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে তামাকজাত পণ্যের ব্যবহার ও বিজ্ঞাপন প্রদর্শন করতে সংশ্লিষ্ট সবাইকে নিরুৎসাহিত করা হয়। দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান যে, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে তামাক নির্মূলের যে ঘোষণার দিয়েছেন তার বাস্তবায়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 23, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ