শিরোনাম

| |

ইউএপি ল’ ফটোগ্রাফি ক্লাবের সৌজন্যে আইন ও মানবাধিকার বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 19, 2021 3:28 PM
Print Friendly and PDF

 বাঁধন দাস দুর্জয় :: ইউএপি ল’ ফটোগ্রাফি ক্লাবের সৌজন্যে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের আইন ও মানবাধিকার বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। 

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে ৮ টি বিভাগে সর্বমোট ১০০ টি ক্লাব রয়েছে তার মধ্যে ইউএপি ল’ ফটোগ্রাফি ক্লাব অন্যতম। এটি প্রতিষ্ঠিত হয় ২০১৯ সালের ২৩ অক্টোবর এবং তখন থেকেই তাদের ক্লাব কার্যক্রম অব্যাহত রয়েছে। ইউএপি ল’ ফটোগ্রাফি ক্লাবের সৌজন্যে গত ১৭ই জুলাই, ২০২১ এ নবীনবরণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আইন ও মানবাধিকার বিভাগের চেয়ারম্যান ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন আইন ও মানবাধিকার বিভাগের সহকারী অধ্যাপক এবং ইউএপি ল’ ফটোগ্রাফি ক্লাবের কনভেনার মিস. নাজিয়া ওয়াহাব। এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র-কল্যাণ পরিষদের সহকারী পরিচালক জনাব তারেক খান এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের পাবলিক রিলেশনস অফিসার জনাব বাচ্চু শেখ । এছাড়া উপস্থিত ছিলেন আইন ও মানবাধিকার বিভাগের শিক্ষকমণ্ডলী এবং প্রশাসনিক বিভাগের কর্মকর্তা অসীম রায় এবং ল্যাব এসিস্ট্যান্ট মাহবুবুর রহমান।

অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি বক্তব্য রাখেন। তাঁর বক্তব্যের শুরুতেই তিনি আইন ও মানবাধিকার বিভাগে সদ্য ভর্তি হওয়া সকল শিক্ষার্থীকে আন্তরিকভাবে স্বাগত জানান। তিনি এই ইউএপি ল’ ফটোগ্রাফি ক্লাবের বিগত কার্যক্রমের জন্য প্রশংসা করেন। তিনি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব দিতে নির্দেশ দিয়েছেন এবং বলেছেন এটি তখনই সম্ভব হবে যখন একজন শিক্ষার্থী একটি ক্লাবের সাথে যুক্ত হয়ে কাজ করবে।

ছাত্র কল্যাণ পরিশষদের সহকারী পরিচালক জনাব তারেক খান তার বক্তব্যের শুরুতেই এমন সুন্দর অনুষ্ঠানের ব্যবস্থা করার জন্য তিনি ইউএপিএলপিসির প্রশংসা করেছেন এবং তাদের ধন্যবাদও জানিয়েছেন। বক্তৃতার শেষে তিনি শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বলেন, ‘সবসময় একজন আদর্শবান ব্যক্তি হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে এবং একটি নান্দনিক হৃদয়ের অধিকারী হতে হবে এবং দেশকে সর্বত্র উপস্থাপন করতে হবে।’

ক্লাব কনভেনার নাজিয়া ওয়াহাব বলেন “খুব অল্প সময়ের মধ্যে ইউএপি ল’ ফটোগ্রাফি ক্লাব দুর্দান্ত কাজ করেছে। বিভিন্ন ধরণের ছবি প্রদর্শনী থেকে শুরু করে বিভিন্ন ধরণের কর্মশালার আয়োজন করেছে। নবীনদের জন্য চমৎকার ভাবে ক্লাবটিকে সাজানো হয়েছে। ক্যারিয়ারে পড়াশোনার পাশাপাশি ক্লাব থেকে অর্জিত দক্ষতাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই ইউএপি ফটোগ্রাফি ক্লাব শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার জন্য দৃঢ় পরিকল্প।”

এরপরে ইউএপি ল’ ফটোগ্রাফি ক্লাবের সভাপতি শাহরিয়ার ইসলাম শোভন ইউএপি-র আইন ও মানবাধিকার বিভাগের নতুন ব্যাচকে আন্তরিকভাবে স্বাগত জানান এই কর্মসূচির মাধ্যমে। তিনি বলেন, “করোনার পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ রয়েছে, এজন্য আমরা তাদের ইউএপি ক্যাম্পাসে স্বাগত জানাতে পারছি না। এই করোনার পরিস্থিতিতে তাদেরকে বিশেষ বোধ করার জন্য এটি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। শুধু তাই নয় নবীনদের জন্য প্রতি সপ্তাহে ‘ভিজ্যুয়াল স্টোরিটেলার’ শিরোনামে একটি সাপ্তাহিক প্রতিযোগীতার আয়োজন করা হচ্ছে। করণাকালীন সময়ে সবকিছু থমকে গেলেও ক্লাবের কর্মকাণ্ড বিভিন্ন ধরণের কর্মশালা, বিভিন্ন ছবি প্রদর্শনীর আয়োজন অব্যাহত ছিলো এবং থাকবে। এটা শুধু একজন শিক্ষার্থীর ব্যক্তিগত জীবনে নয় তার ক্যারিয়ারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ”

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউএপিএলপিসির প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোহাম্মদ আসিফ এবং সেমিস্টার রিপ্রেজেন্টেটিভ আনিকা তাবাসসুম মোহনা।
ইউএপিএলপিসি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর অন্যান্য ক্লাবগুলির মধ্যে একটি অন্যতম মর্যাদাপূর্ণ ক্লাব। ২০১৯ সালে ইউএপিএলপিসি আইন ও মানবাধিকার বিভাগে ফটোগ্রাফার সম্প্রদায় গড়ে তোলার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে। এই অল্প সময়ে, এই ক্লাবটি বেশ কয়েকটি কর্মশালা, ফটো প্রতিযোগিতা এবং প্রদর্শনীর ব্যবস্থা করেছে। এমনকি এই লক ডাউনটিতেও এই ক্লাবটি অনলাইনের মাধ্যমে সমস্ত ক্লাব কার্যক্রম নিরাপদে নিশ্চিত করছে। প্রতি শুক্রবার তারা শিক্ষার্থীদের মানসিক ক্লান্তি দূর করতে “ফ্রাইডে ফটো আড্ডা” শিরোনামে তাদের অফিসিয়াল পেইজ থেকে একটি সরাসরি অধিবেশন প্রচার করছেন। ইউএপি ল’ ফটোগ্রাফি ক্লাব জাতীয় পর্যায়ে ফটো- এক্সিবিশন এর আয়োজন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 24, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ