শিরোনাম

| |

২০২১ সালে অত্যন্ত ব্যয়বহুল বিশ্বের যে ১০ শহর

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 23, 2021 5:33 AM
Print Friendly and PDF

আন্তর্জাতিক ডেস্ক :: বিদেশিকর্মীদের জন্য তুর্কেমেনিস্তানের রাজধানী আশখাবাদ বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর। সম্প্রতি জীবনযাত্রার খরচের ওপর মার্সারের জরিপে এ তথ্য উঠে আসে।

বার্ষিক প্রতিবেদনে হাউজিং, পরিবহন, খাদ্য ও বিনোদন খরচের ভিত্তিতে ২০৯ শহরে অন্তর্ভুক্ত করা হয়েছে। জরিপের বেসলাইন হচ্ছে নিউইয়র্ক শহর।

আশখাবাদ ২০২০ সালের ২ নম্বর ব্যয়বহুল শহর ছিল। দেশটির সাম্প্রতিক অর্থনৈতিক মন্দার কারণে খাদ্যসংকট এবং অত্যধিক মুদ্রাস্ফীতির পরিপ্রেক্ষিতে কয়েক বছর ধরে শহরটিতে জীবনযাত্রার খরচ বেড়েই চলেছে।

তালিকায় সবচেয়ে অবাক করা নাম হচ্ছে লেবাননের রাজধানী বৈরুত। যার অবস্থান ২০২০ সালেও ছিল ৪৫ নম্বরে, সে শহর ২০২১ সালের তালিকায় চলে এসেছে ৩ নম্বরে।

দেখে নিন কোন ১০ শহর অত্যন্ত ব্যয়বহুল

১. আশখাবাদ (তুর্কেমেনিস্তান)

২. হংকং (চীন)

৩. বৈরুত (লেবানন)

৪. টোকিও (জাপান)

৫. জুরিখ (সুইজারল্যান্ড)

৬ সাংহাই (চীন)

৭ সিঙ্গাপুর

৮. জেনেভা (সুইজারল্যান্ড)

৯. বেইজিং (চীন)

১০. বের্ন (সুইজারল্যান্ড)

তালিকায় সবার শেষে রয়েছে কিরগিজস্তানের রাজধানী বিশকেক।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 23, 2026
Fajr 4:58 am
Sunrise 6:13 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ