শিরোনাম

| |

গ্রেট ব্যারিয়ার রিফ ‘বিপদাপন্ন’: ইউনেস্কো

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 22, 2021 5:50 AM
Print Friendly and PDF

আন্তর্জাতিক ডেস্ক :: বিশ্ব ঐতিহ্যবাহী স্থান (ওয়ার্ল্ড হেরিটেজ সাইট) গ্রেট ব্যারিয়ার রিফকে ‘বিপদাপন্ন’ তালিকায় স্থান দেয়া উচিত বলে মনে করে ইউনেস্কো। জলবায়ু পরিবর্তের কারণে ঐতিহ্যবাহী স্থানটি ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি।


আরো পড়ুন: যৌন মিলন করার পূর্বে কি করবেন


জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো বলছে- বিশ্বের বৃহত্তম এ কোরাল রিফকে সামনের মাসে অনুষ্ঠেয় বৈঠকে ‘বিপদাপন্ন’ হিসেবে তালিকাভুক্ত করা উচিত।

অস্ট্রেলিয়াকে এ সংস্থা বৈশ্বিক উষ্ণতা বিষয়ে ‘দ্রুত ব্যবস্থা’ নেয়ার আহ্বান জানিয়েছে। গ্রেট ব্যারিয়ার রিফ নিয়ে ইউনেস্কোর এ মন্তব্যের ‘তীব্র বিরোধিতা’ করেছে অস্ট্রেলিয়ার সরকার।

জাতিসংঘের সংস্থাটির মন্তব্য অস্ট্রেলিয়ার সরকারের সাথে এ প্রবাল প্রাচীরের অবস্থান নিয়ে চলমান বিবাদের অংশ। এ গ্রেট ব্যারিয়ার রিফ ১৯৮১ সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান (ওয়ার্ল্ড হেরিটেজ সাইট) হিসেবে তালিকাভুক্ত হয়। বিগত ২০১৭ সাল থেকে ইউনেস্কো এ প্রবাল প্রাচীরকে ‘বিপদাপন্ন’ হিসেবে তালিকাভুক্তির কথা বলে আসছে।

বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রের উষ্ণতা বেড়ে যাওয়ায় এ প্রবাল প্রাচীর গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।

যদি ইউনেস্কোর সুপারিশ মেনে নেয়া হয়, তবে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত প্রথম কোনও প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ‘বিপদাপন্ন’ তালিকায় স্থান পাবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 23, 2026
Fajr 4:58 am
Sunrise 6:13 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ