শিরোনাম

| |

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে একদিনে ১২২৪ জনের মৃত্যু

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 5, 2020 6:43 AM
Print Friendly and PDF

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে শনিবার একদিনেই ১২২৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে। আর মৃত্যু হয়েছে আট হাজারের বেশি মানুষের। জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের হিসাবে এমন তথ্য পাওয়া গেছে।

এমন এক সময় এই হালনাগাদ তথ্য এসেছে যখন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রমক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাওসি বলেন, করোনাভাইরাসের উত্থানের ঝুঁকি বাস্তবিক।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এই মহামারীতে মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্য।

রোববার সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত অঙ্গরাজ্যটিতে মৃতের সংখ্যা তিন হাজার ৫৬৫ জন। সবচেয়ে উদ্বেগজনক অবস্থা বিরাজ করছে নিউইয়র্ক শহরের ‍পূর্ব দিকের লং আইল্যান্ডে।

এখানে আক্রান্তের সংখ্যা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে বলে শনিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো।

অঙ্গরাজ্যটিতে গত ২৪ ঘণ্টায় ৬৩০ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে, যা এখানে এ পর্যন্ত একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা।

এদের নিয়ে অঙ্গরাজ্যটির মোট মৃত্যুর সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়ে যায়। সবচেয়ে বেশি ২৬২৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে নিউইয়র্ক শহরে।

শহরটির হাসপাতালগুলো অসুস্থদের চিকিৎসা দেয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু তারপরও মৃত্যুর মিছিল ঠেকাতে পারছেন না।

মৃতদের কবর দেয়া নিয়ে রীতিমতো সংগ্রাম করছে শহরের মর্গগুলো। সংক্রমণের ঝুঁকি থাকায় গুরুতর অসুস্থদের রোগীদের স্বজনরা তাদের প্রিয়জনের জীবনের শেষ মুহূর্তগুলোতেও পাশে থাকতে পারছেন না।

নিউইয়র্ক অঙ্গরাজ্যে মোট কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা এক লাখ ১৩ হাজার, যা বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যায় চতুর্থ স্থানে থাকা জার্মানির চেয়েও অনেক বেশি এবং প্রায় ইতালির মোট সংখ্যার কাছকাছি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 10, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ