শিরোনাম

| |

পশ্চিমবঙ্গে বজ্রপাতে ২৬ জনের মৃত্যু

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 8, 2021 6:24 AM
Print Friendly and PDF

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে গতকাল (সোমবার ৭ জুন) ভারী বর্ষণ ও বজ্রপাতে ২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হুগলি জেলায় ১১ জন, মুর্শিদাবাদে ৯, বাঁকুড়ায় ২ ও দুই মেদিনীপুরে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সব মিলিয়ে সারা রাজ্যটিতে বজ্রপাতে মোট ২৬ জন প্রাণ হারিয়েছে।

আজ (মঙ্গলবার ৮ জুন) আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানা যায়, হুগলির খানাকুলে বজ্রপাতে একই পরিবারের ২ জনের মৃত্যু হয়েছে। খানাকুলে বজ্রপাতে মারা গেছে আরও ২ জন।

পোলবার দাদপুরে প্রাণ গেছে ৩ জনের। তারকেশ্বরেও ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হরিপাল এবং সিঙ্গুরে ১ জন করে ২ জন মারা গেছে। সব মিলিয়ে হুগলি জেলাতেই বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ১১ জন।

মুর্শিদাবাদের জঙ্গিপুরে বজ্রপাতে ৭ জনের মৃত্যু হয়েছে। বহরমপুরে মৃত্যু হয়েছে আরো ২ জনের। সোমবার দুপুরে যখন ঝড়বৃষ্টি শুরু হয় সেই সময় অনেকেই জমিতে চাষের কাজে ব্যস্ত ছিলেন। আহত হয়েছেন ৭ জন। তাদের জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল (সোমবার ৭ জুন) দুপুরে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনাতেও ২ টি পৃথক জায়গায় বাজ পড়ে মৃত্যু হয়েছে ১ নারীসহ ২ জনের। মেদিনীপুরে ও বাঁকুড়ায় ২ জনকে করে মোট ৪ জন নিহত হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 23, 2026
Fajr 4:58 am
Sunrise 6:13 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ