শিরোনাম

| |

করোনা: মৃত্যু প্রায় ৩৫ লাখ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 25, 2021 4:32 AM
Print Friendly and PDF

আন্তর্জাতিক ডেস্ক :: বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াবহতা ক্রমশ বেড়েই চলেছে। এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ লাখ ৮৭ হাজার ৪০ জন। করোনায় শনাক্ত হয়েছেন ১৬ কোটি ৭৯ লাখ ৮৫ হাজার ৮৫৭ জন।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪ কোটি ৯৩ লাখ ১ হাজার ৪৩৬ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৬ লাখ ৪ হাজার ৪১৬ জনের প্রাণ নিয়েছে করোনা। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ২২ হাজার ৯৩৭ জনের দেহে।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যেও করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটি। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ কোটি ৬৯ লাখ ৪৭ হাজার ৪৯৬ জন। মারা গেছেন ৩ লাখ ৭ হাজার ২৪৯ জন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৬১ লাখ ২১ হাজার ১৩৬ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ৫০ হাজার ২৬ জন।

করোনাভাইরাস শনাক্তের তালিকায় চারে ইউরোপের দেশ ফ্রান্স। করোনা শনাক্তে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 23, 2026
Fajr 4:58 am
Sunrise 6:13 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ