শিরোনাম

| |

সুস্থতার সংখ্যা প্রায় ১৩ কোটি

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 25, 2021 5:38 AM
Print Friendly and PDF

আন্তর্জাতিক ডেস্ক :: মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত গোটা বিশ্ব। এর প্রকোপ কয়েকটি দেশে আবারও ভয়াবহ আকার ধারণ করেছে। গত একদিনে নতুন করে বিশ্বব্যাপী ১৩ হাজার ৩৯০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৩১ লাখ ছাড়িয়েছে।

এছাড়া গত একদিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ২১ হাজার ৬৭৪ জনের শরীরে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ কোটি ৭০ লাখে।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার এ প্রতিবেদন লেখা পর্যন্ত করোনায় মারা গেছেন ৩১ লাখ ১২ হাজার ৮১৭ জন। আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৭০ লাখ ৫৩ হাজার ৫৮৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১২ কোটি ৪৬ লাখ ৯৮ হাজার ১৮৩ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে এখনও মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ২৭ লাখ ৭৫ হাজার ৬৪৬ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৫ হাজার ৬৬৫ জনের।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়ার জনবহুল দেশ ভারত। এশিয়ার মধ্যে সবচেয়ে শোচনীয় অবস্থায়ও রয়েছে দেশটি। ভারতে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ কোটি ৬৯ লাখ ৫১ হাজার ৬২১ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৯২ হাজার ৩০৯ জনের।

তৃতীয় স্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ১ কোটি ৪৩ লাখ ৩০ হাজার ২১৫ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৯ হাজার ৪৯২ জনের।

এছাড়া শনাক্তের তালিকায় চতুর্থ স্থানে ফ্রান্স, পঞ্চম স্থানে রাশিয়া, ষষ্ঠ স্থানে তুরস্ক, সপ্তম স্থানে যুক্তরাজ্য, অষ্টম স্থানে ইতালি, নবম স্থানে স্পেন এবং দশম স্থানে রয়েছে জার্মানি।

এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী- দেশে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৭ লাখ ৪২ হাজার ৪০০ জন। এর মধ্যে মারা গেছেন ১০ হাজার ৯৫২ জন। আর সুস্থ হয়েছেন ৬ লাখ ৫৩ হাজার ১৫১ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে ধীরে ধীরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 23, 2026
Fajr 4:58 am
Sunrise 6:13 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ