শিরোনাম

| |

জার্মানি থেকে অক্সিজেন আনছে ভারত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 24, 2021 5:20 AM
Print Friendly and PDF

আন্তর্জাতিক ডেস্ক :: করোনাভাইরাস মোকাবিলায় অক্সিজেন ঘাটতি মেটাতে জার্মানি থেকে অক্সিজেন আনছে ভারত। দেশটি জার্মানি থেকে আকাশপথে মোবাইল অক্সিজেন প্ল্যান্ট আনছে। আনন্দাবাজার।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, জার্মানি থেকে ২৩টি মোবাইল অক্সিজেন প্ল্যান্ট বিমানে করে বয়ে নিয়ে আসবেন ভারতীয় বিমানবাহিনীর পাইলটরা। এসব প্ল্যান্টের প্রতিটিতে মিনিটে ৪০ লিটার অক্সিজেন তৈরি হবে। আর ঘণ্টায় প্ল্যান্টে ২ হাজার ৪০০ লিটার অক্সিজেন উৎপাদন করা যাবে।

মহামারির দ্বিতীয় ঢেউ বেশ জোর নিয়েই নাড়া দিচ্ছে ভারতকে। রাজ্যে-রাজ্যে দেখা দিচ্ছে অক্সিজেনের জন্য হাহাকার। দেশটিতে সংক্রমণ এত দ্রুত আর মারাত্মকভাবে ছড়াচ্ছে যে, হাসপাতালগুলোতে অক্সিজেনের মজুদ শেষ হয়ে আসছে।

করোনা আক্রান্তদের মৃত্যুর হারও বেড়েছে। দেশটিতে প্রতিদিন তিন লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। দিন যত যাচ্ছে অক্সিজেনের হাহাকারও বাড়ছে। দেশে অক্সিজেনের ঘাটতি মেটাতেই জার্মানি থেকে অত্যাধুনিক এসব অক্সিজেন প্ল্যান্ট আনা হবে।

ভারতে করোনার সংক্রমণে লাগাম টানা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩২ হাজার ৭৩০ জন। মারা গেছেন ২ হাজার ২৬৩ জনের।

এ পর্যন্ত ভারতে ১ কোটি ৬২ লাখ ৬৩ হাজার ৬৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৯২০। বর্তমানে দেশটিতে ২৪ লাখ ২৮ হাজার ৬১৬ জন করোনা বয়ে বেড়াচ্ছেন।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নানা পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র ও রাজ্যগুলো। ভারতে করোনার দ্বিতীয় ধাক্কায় তরুণ-তরুণীরাও বেশি সংখ্যায় সংক্রমিত হচ্ছেন। এ ধাক্কায় দেখা যাচ্ছে আক্রান্তদের ৬০ ভাগেরই বয়সই ৪৫ বছরের কম।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 23, 2026
Fajr 4:58 am
Sunrise 6:13 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ