শিরোনাম

| |

ষষ্ঠ দফার ভোটে কড়া নিরাপত্তা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 22, 2021 5:24 AM
Print Friendly and PDF

আন্তর্জতিক ডেস্ক :: ভারতের পশ্চিমবঙ্গের চার জেলায় বৃহস্পতিবার সকালে বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট শুরু হয়েছে। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে নদিয়ার চাপড়া মোট ৪৩টি আসনে কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ। আনন্দবাজার।


আরো পড়ুন: বিশ্বের ৯টি ঐতিহাসিক ক্রিকেট স্টেডিয়াম


ষষ্ঠ দফায় উত্তর দিনাজপুরের ৯টি আসনের সবগুলোতে ভোট হচ্ছে। এছাড়া দক্ষিণবঙ্গের তিন জেলা- উত্তর ২৪ পরগনার ৩৩টির মধ্যে ১৭টি, নদিয়ার ১৭টির মধ্যে নয়টি এবং পূর্ব বর্ধমানের ১৬টির মধ্যে আটটি আসনে ভোটগ্রহণ হচ্ছে। নৈহাটি, জগদ্দল, নোয়াপাড়ার নিরাপত্তা নিয়ে সতর্ক কমিশন। আর সেই কারণেই ষষ্ঠ দফার ভোটগ্রহণে মোট ৭৭৯ কোম্পানির মধ্যে ব্যারাকপুর শিল্পাঞ্চলেই মোতায়েন থাকছে ১০৭ কোম্পানি নিরাপত্তা বাহিনী।

উত্তর দিনাজপুরে চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ এবং ইটাহার আসনে ভোট হচ্ছে আজ। উত্তর ২৪ পরগনার অশোকনগর, আমডাঙা, বীজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দহ, দমদম উত্তর, বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুড়িয়া ও হাবড়া আসনে ভোট হচ্ছে।

পূর্ব বর্ধমানের গলসি, আউশগ্রাম, মঙ্গলকোট, কেতুগ্রাম, কাটোয়া, পূর্বস্থলী উত্তর, পূর্বস্থলী দক্ষিণ, ভাতার আসনে ভোটগ্রহণ চলছে। এছাড়াও নদিয়া করিমপুর, তেহট্ট, পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ এবং কৃষ্ণনগর দক্ষিণ আসনে ভোটগ্রহণ হচ্ছে।

এবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন মোট আট দফায় অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পাঁচ দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ চলছে ষষ্ঠ দফার ভোটগ্রহণ, আগামী ২ মে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 23, 2026
Fajr 4:58 am
Sunrise 6:13 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ